ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।স্থানীয়রা জানান, যশোর থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নারী এবং হাসপাতালে নেওয়ার পর দুজন পুরুষ মারা যান।আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ‘দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী ও হাসপাতালে নেওয়ার পর দুইজন পুরুষ নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।’ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আমরা দ্রুত তাদের হাসপাতালে পাঠাই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিনেটে আবারও ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
সিনেটে আবারও ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

যুক্তরাষ্ট্রের সিনেটে টানা পঞ্চমবারের মতো বাজেট বিল ব্যর্থ হয়েছে। এতে করে দেশটির সরকারের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে।বাজেট বিল পাস Read more

আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশি জেলেরা
আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশি জেলেরা

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে কক্সবাজার টেকনাফের সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা ভয় ও আতঙ্কের মধ্যে Read more

নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ
নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠনের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুপক্ষের অন্তত ১০ Read more

নাটোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাটোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোর শহরের একটি আবাসিক হোটেলের চারতলার এক রুম থেকে আনোয়ার পারভেজ(৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১২ অক্টোবর) Read more

মেহেরপুরে ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগী 
মেহেরপুরে ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগী 

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। দিন যত যাচ্ছে তাপমাত্রা যেন ততই বাড়ছে। এর সাথে বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগ। প্রচন্ড গরমে Read more

মাদারীপুরে গণতান্ত্রিক পার্টির ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
মাদারীপুরে গণতান্ত্রিক পার্টির ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

মাদারীপুরে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।আজ রবিবার (১২ অক্টোবর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন