কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিথানল মিশ্রিত মদপানের কারণে এসব প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গত শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে ৬৩ জন চিকিৎসা নিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষাক্ত দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা গেছে। ৩১ জন রোগীর ভেন্টিলেশনের প্রয়োজন এবং ৫১ জনের জরুরি ডায়ালাইসিস করা হয়েছে। এছাড়া আরও ২১ জন স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন বা তাদের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হ্রাস পেতে পারে।কর্তৃপক্ষ এই বিষাক্ত মদের উৎস নির্ণয় এবং এর বিতরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য একটি তদন্ত শুরু করেছে এবং জনসাধারণকে অনিয়ন্ত্রিত অ্যালকোহলযুক্ত পানীয় পান করার বিপদ সম্পর্কে সতর্ক করেছে।মিথানল বিষক্রিয়ার সন্দেহজনক কোনো ঘটনা দেখলেই অবিলম্বে হাসপাতালে যোগাযোগ করে বা ডেডিকেটেড হটলাইনে কল করে রিপোর্ট করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস
সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস

সৌদি আরবের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)  এক পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই Read more

জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্য Read more

১১ বছর পর চাকরি ফিরে পেলেন জামায়াত নেতা
১১ বছর পর চাকরি ফিরে পেলেন জামায়াত নেতা

২০১৪ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম। তখন তিনি বাঁশখালী Read more

হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়পত্র বাতিল
হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়পত্র বাতিল

হবিগঞ্জের ৪টি আসনে ২৯ প্রার্থীর তথ্যাদি যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক Read more

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও Read more

হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন