যশোরে ১৬ বছরের যুবকের বিরুদ্ধে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১০ আগস্ট রাতে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা জামতলা এলাকায় ঘটনাটি ঘটে। বুধবার (১৩ আগস্ট) বৃদ্ধাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর ঘটনাটি জানাজানি হয়। অভিযুক্ত রাফিদ হাসান একই গ্রামের হায়দার আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। ভুক্তভোগী বৃদ্ধা জানান, রাফিদ সম্পর্কে তার চাচাতো ভাইয়ের ছেলে। ১০ আগস্ট রাতে তিনি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় রাফিদ তাকে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়। এ ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়লে আত্মীয় স্বজনদের কাছে ঘটনাটি খুলে বলেন। পরে বুধবার (১৩ আগস্ট) তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, ‘ভিকটিমকে ভর্তি করে চিকিৎসার জন্য গাইনী ওয়ার্ডে পাঠানো হয়েছে।’এই বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ কবির হোসেন মোল্যা জানান, ঘটনাটি ১০ আগস্টের হলেও ১৩ আগস্ট তারা জানতে পেরেছেন। ওই বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত যুবক পলাতক রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা

সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর ঘিরে; উত্তাল হয়ে উঠেছিল পুরো পাকিস্তান। এবার Read more

শাহরিয়ার সাগর হত্যার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ
শাহরিয়ার সাগর হত্যার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাগর হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।বুধবার Read more

মহাসড়কে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার
মহাসড়কে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানার ওভারব্রিজ এলাকায় মহাসড়কে প্রকাশ্যে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সাত ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ Read more

নিবন্ধনসহ দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত: ইসি
নিবন্ধনসহ দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত: ইসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (০৪ জুন) বিকালে নির্বাচন কমিশনার আবুল ফজল Read more

সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা
সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা

সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে শুরু করেছ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখে যেতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন