ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুবারের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকায় ইউনাইটেড প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।মরহুমের জানাযার নামাজ তার নিজ গ্রামের বাড়ি সদর ইউনিয়নের পাঁচপাড়া কারিগরি কলেজ মাঠে বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।মাদানী ১৯৯৬ সালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি Read more

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি

শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল ইতালি। নেট রান রেটে এগিয়ে থাকায় নেদারল্যান্ডসকে হারাতে Read more

মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে ফজলুর রহমান
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে ফজলুর রহমান

তিন মাসের জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপির দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। গত ২৬ আগস্ট দল থেকে বিষয়টি জানানো Read more

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ Read more

সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন
সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে।  আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে Read more

নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানার গোডাউনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন