পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জম্মু-কাশ্মিরের উরি সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন।বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায়, ১২ আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের দাবি, এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না; হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায়।ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি।প্রসঙ্গত, গত এপ্রিলে পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মির সীমান্তে এটিই প্রথম কোনও উত্তেজনার ঘটনা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
বরিশালে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

বরিশালের মেঘনা নদী ও সংলগ্ন খাল থেকে নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ Read more

শুরুর আগেই সেশনজট, বিপাকে ১১ হাজার শিক্ষার্থী!
শুরুর আগেই সেশনজট, বিপাকে ১১ হাজার শিক্ষার্থী!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলেজগুলোর জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। Read more

আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন

আইপিএলে আজ চেন্নাইয়ের মুখোমুখি হায়দরাবাদ। পিএসএলে মুখোমুখি করাচি ও কোয়েটা। চলুন দেখে নিই- টিভিতে আইপিএল-পিএসএলসহ যেসব খেলা দেখা যাবে।বাংলাদেশ প্রিমিয়ার Read more

কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ৫
কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ৫

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে Read more

মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ
মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা'য় চরম দুর্ভোগে ফেলেছে স্থানীয় কয়েক লক্ষাধিক মানুষকে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার Read more

নিউইয়র্কে ইসলামোফোবিয়ার স্থান নেই: মামদানি
নিউইয়র্কে ইসলামোফোবিয়ার স্থান নেই: মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন