ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ ও বিরসেবায় এ হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৪ আহস্টে) রাতে আন্তর্জাতিক সংবাতমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস কর্মকান্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো সফলভাবে লক্ষবস্তুতে আঘাত হেনেছে।গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুতি। তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। এ সময় ৫১৩ ফিলিস্তিনি আহত হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনাহারের কারণে গাজায় আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা ২২৭–এ পৌঁছাল, যাদের মধ্যে ১০৩টি শিশু।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে অভিযানে ভারতের মদদপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে অভিযানে ভারতের মদদপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সংঘর্ষে কমপক্ষে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে।অন্যদিকে সংঘর্ষে দুজন সেনা Read more

‘ছাত্রী মোটা নাকি চিকন হয়েছে’ দেখতে ভিডিও কল দেন ইবি শিক্ষক
‘ছাত্রী মোটা নাকি চিকন হয়েছে’ দেখতে ভিডিও কল দেন ইবি শিক্ষক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ঐ বিভাগের শিক্ষার্থীরা। অভিযোগের মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীদের চেম্বারে ডেকে Read more

এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’, ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য
এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’,  ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য

এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিরূপ মন্তব্য করায় এলাকাবাসীর জন্য ‘শাস্তি অপেক্ষা করছে’ বলে Read more

‘মব ভায়োলেন্স’ থামানো যাচ্ছে না কেন
‘মব ভায়োলেন্স’ থামানো যাচ্ছে না কেন

বাংলাদেশে একের পর এক 'মব ভায়োলেন্স' বা 'দলবদ্ধ বিশৃঙ্খলা' সৃষ্টির ঘটনায় জনমনে আতঙ্ক বা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে রাজনৈতিক Read more

আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠের খেলার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে দুই দলের মধ্যকার নানা ঘটনা নিয়ে পরিস্থিতি Read more

সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক
সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

কক্সবাজার টেকনাফে মাদক কারবারে জড়িত দীর্ঘ দিন নিজেকে আড়াল করে রাখা সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক স্মার্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন