বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে ইমরান খান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯ টার পরে চরদুয়ানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরান একই এলাকার আলমগীর খান ও মোসাম্মৎ লাভলী বেগমের ছেলে। তিনি ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন। প্রায় ২০-২৫ দিন আগে গ্রামের বাড়িতে আসেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বসতঘরের পাশে রান্নাঘরের আড়ায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ইমরান আত্মহত্যার চেষ্টা করেন। পরে দরজা বন্ধ দেখে মা লাভলী বেগম দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সংবাদ শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২
বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২

চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত মোট ২২ দিনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত, ভূমিধস, Read more

বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক
বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক

আকাশে মেঘ দেখলেই এখন উপকূলের মানুষের মনে জাগে উদ্বেগ। বৃষ্টি মানেই তাদের কাছে ঘরছাড়া হবার পূর্বাভাস। প্রতিবছরের বর্ষা যেন এক Read more

আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা
আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা

দেশের গণভোট ও সংবিধান সংস্কারের চূড়ান্ত রায় জনগণের কাছে প্রতিফলিত না হওয়ায় এখন আমাদের জন্য একমাত্র পথ বাকি—জনগণকে সঙ্গে নিয়ে Read more

দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হলো না ১১ দলের আসন সমঝোতা
দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হলো না ১১ দলের আসন সমঝোতা

নির্বাচনী ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিলেও আসন বণ্টন নিয়ে টানাপোড়েনে পড়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোট। Read more

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ Read more

শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে ডুবে আয়েশা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন