কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে পাথর ব্যবসা ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ব্যবসাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে নদীর চর দখল করে অবৈধভাবে বালু ও পাথরের ব্যবসা করে আসছিল ‘তাসনিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সরকারি কোনো অনুমতি না নিয়ে নদীর একটি অংশ ভরাট করে ব্যবসা পরিচালনা করছিল।সোমবার গণমাধ্যম বিষয়টি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন তৎপর হয়। মঙ্গলবার বিকেল ৫টায় সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর আগে থেকে পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পাথরের ব্যবসায় জড়িতরা তাদের বৈধ কাগজপত্র নিয়ে দুপুর পর্যন্ত দেখা করার কথা থাকলেও বিকেল গড়িয়ে গেলেও তারা উপস্থিত হননি এবং কলেও পাওয়া যায়নি বলে জানান সহকারী কমিশনার।শারমিন সুলতানা জানান, অবৈধ বালু উত্তোলন ও পাথর ব্যবসার খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। বালু উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত ১০ হাজার ঘনফুট বালু নিলামে তোলা হয়েছে। প্রতি ঘনফুটের জন্য দুই টাকা হারে মোট ২০ হাজার টাকা বিক্রি হয়েছে। বালু রাখার জায়গাটি লাল পতাকা দিয়ে ঘেরাও করা হয়েছে। তাসনিয়া এন্টারপ্রাইজকে সমস্ত কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। তবে তারা আজকের মধ্যে না এলে সরকারি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করা হবে এবং যদি সরকারি জায়গা পাওয়া যায় তাহলে তা ছেড়ে দিতে হবে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, তাসনিয়া এন্টারপ্রাইজকে এর আগেও জরিমানা করা হয়েছে এবং তাদের কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। যেসব কাগজপত্র তারা জমা দিয়েছেন, তাতে কোনো সরকারি অনুমতির ছাপ পাওয়া যায়নি।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম বলেন, নদীর জায়গা দখল করে পাথরের ব্যবসা পরিচালনার সংবাদ চোখে পড়ার সঙ্গে সঙ্গে প্রশাসন অভিযান চালিয়ে ব্যবসাটি বন্ধ করে দিয়েছে। তাদের ব্যবসায় প্রশাসন বাধা দেয়নি। তবে সরকারি জায়গা হলে ছেড়ে দিতে হবে, না হলে উচ্ছেদ অভিযান করা হবে। সকল কাগজপত্র নিয়ে দেখা করার জন্য বলা হলেও মঙ্গলবার পর্যন্ত কেউ হাজির হননি।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁকখালী নদীর কোল ঘেঁষে অন্তত পাঁচ শতাধিক বাড়ি তৈরি করা হয়েছে। নদীর প্রায় কয়েকশ একর প্যারাবন ধ্বংস হয়েছে। পেশকার পাড়া, মাঝিরঘাট, পশ্চিম-উত্তর দিক, ছয় নম্বর জেটিঘাট, ফিশারীঘাট, নুনিয়াছটা পর্যন্ত কয়েক কিলোমিটার নদীর তীর দখল করে আরও কয়েক শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসীর ঘরেই সাপের বাসা, ৬৯টি বিষধর সাপ উদ্ধার
প্রবাসীর ঘরেই সাপের বাসা, ৬৯টি বিষধর সাপ উদ্ধার

দীর্ঘদিন প্রবাসে থাকেন দেলোয়ার হোসেন ও আলী হোসেন। দুই ভাই মিলে কষ্টের অর্জিত প্রবাসের আয় দিয়ে গড়ে তুলেছেন একটি স্বপ্ন Read more

মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক
মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক

মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অভিযান পরিচালিত Read more

‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’
‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’

আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে Read more

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) পুলিশ Read more

হিটলারের প্রশংসা করায় বিতর্কে মাস্কের এআই চ্যাটবট
হিটলারের প্রশংসা করায় বিতর্কে মাস্কের এআই চ্যাটবট

ইলন মাস্কের কোম্পানি এক্সএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও সমালোচনার মুখে পড়েছে। এবারের অভিযোগ, এই চ্যাটবট ইহুদিবিদ্বেষী বক্তব্য, ষড়যন্ত্র Read more

সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির
সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির

ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইতালি। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন