ঢাকা মহানগরীতে গত বছরের ১৮ জুলাই  আন্দোলন দমাতে সরাসরি আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) এই ওয়্যারলেস বার্তা ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন।ওয়্যারলেস বার্তায় হাবিবুর রহমান বলেন,”আমাদের সকল অফিসার যে যেখানে আছেন ডিউটি করছেন আমাদের নিজের জীবন সম্পদ রক্ষা, অফিস আদালত রক্ষা, জনগণের জীবন সম্পদ রক্ষা করার জন্য আপনার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আমি বারবার…বলেছি, নির্দেশ দিয়েছি, আপনাদের স্বাধীনতা দিয়েছি যেখানে যেমন সিচুয়েশন সেভাবে… আপনারা করবেন আপনারা নীলিং পজিশনে গিয়ে হাঁটু গেঁড়ে, হাঁটু গেঁড়ে কোমরের নীচে আপনারা গুলি করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন ওভার।”গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তার বক্তব্যে ওই অডিও রেকর্ডের বিষয়টি তুলে ধরা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

সকালে কিছুটা রোদ থাকলেও আজ রাজধানী ঢাকায় দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ আগস্ট) সকাল Read more

অপহরণের ৮ দিন পর মুক্তি পেয়েছে চবির ৫ শিক্ষার্থী
অপহরণের ৮ দিন পর মুক্তি পেয়েছে চবির ৫ শিক্ষার্থী

অপহরণের ৮ দিন পর গতকাল বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ পাহাড়ি শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। তবে তাঁদের মুক্ত হওয়ার Read more

জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রীয় ৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টায় Read more

স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল রাফিয়ার পথচলা
স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল রাফিয়ার পথচলা

শুরু হওয়ার কথা ছিল এক নতুন অধ্যায়। স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর অপেক্ষায় দিন গুনছিলেন রাফিয়া সুলতানা কুইন। নতুন বন্ধু, Read more

জামালপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি
জামালপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজে চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা Read more

চকরিয়ায় তিন ডাকাত আটক
চকরিয়ায় তিন ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর রোডে ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে আটক করেছে থানাপুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত থেকে  মঙ্গলবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন