চট্টগ্রামে বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের আন্দরকিল্লা মোড়ে এ ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহত বেলাল উদ্দিন অভিযোগ করেছেন, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। তিনি জানান, অভিযুক্তদের একজন নিজাম উদ্দিন তাকে ফোন করে তৈলারদ্বীপ সেতুর টোলমুক্তি ইস্যুতে তথ্য দেওয়ার কথা বলে আন্দরকিল্লায় ডেকে নেয়। বেলাল উদ্দিন সেখানে পৌঁছানো মাত্রই কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বলেন, ‘রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে নিউজ করেছিস কেন? তোকে মেরেই ফেলব’ ও ‘তোকে মেরে ফেললে কী হবে?’গত ৪ জুলাই সময়ের কণ্ঠস্বর-এ ‘অবৈধ বালু উত্তোলনের সময় বিএনপি নেতার ড্রেজার জব্দ, জরিমানা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে কোস্ট গার্ডের অভিযানে দুটি ড্রেজার জব্দ, ৪ লাখ টাকা জরিমানা এবং এক মাঝিকে কারাদণ্ড দেওয়ার তথ্য তুলে ধরা হয়। সংবাদের একাংশে ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর মালিকানাধীন একটি ড্রেজারের উল্লেখ ছিল, যা অন্যান্য গণমাধ্যমেও প্রকাশিত হয়।বেলাল উদ্দিনের অভিযোগ, হামলার সময় দুর্বৃত্তরা ওই সংবাদ উল্লেখ করে তাকে প্রাণনাশের হুমকি দেয়।হামলাকারীদের মধ্যে বাঁশখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, নিজাম উদ্দিন ও রেজাউল হক চৌধুরীর অনুসারী মোহাম্মদ নুরুন্নবীকে শনাক্ত করার দাবি করেছেন ভুক্তভোগী।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নুরুন্নবী সময়ের কণ্ঠস্বর-কে বলেন, ‘বেলাল আওয়ামী লীগের দোসর, তাই তাকে ধরে পুলিশের কাছে দিতে চেয়েছিলাম। কিন্তু সে পালিয়ে গেছে। পরে পাবলিক তাকে মেরেছে।’ তবে বেলাল যে সম্প্রতি সরকারবিরোধী আন্দোলনের একটি মামলার বাদী– সে প্রেক্ষাপটে নুরুন্নবীর বক্তব্যের সঙ্গতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।চট্টগ্রামের সাংবাদিকরা ঘটনাটিকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম সময়ের কণ্ঠস্বর-কে বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪
আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস
ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. Read more

মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ
মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।সোমবার (১৮ আগস্ট) Read more

প্রথম ইউনিটের রিয়্যাক্টর কন্টেইনমেন্টের পরীক্ষা সম্পন্ন
প্রথম ইউনিটের রিয়্যাক্টর কন্টেইনমেন্টের পরীক্ষা সম্পন্ন

পাবনার ঈশ্বরদী উপজেলায় চলছে দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্পের প্রথম ইউনিট চালুর অপেক্ষায় দেশ।তারই ধারাবাহিকতায় প্রথম ইউনিটের Read more

নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় একটি প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী (৫৫) নামের এক Read more

অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে গত ২৪ ঘণ্টায় ১৫ ফিলিস্তিনির মৃত্যু
অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে গত ২৪ ঘণ্টায় ১৫ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্যবাহী সহায়তা বন্ধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অনাহারে মারা গেছেন অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন