আর কিছুদিন পরই শুরু হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। আর এই নতুন মৌসুম শুরুর আগে দলবদল নিয়ে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। এরই মধ্যে অধিকাংশ ক্লাব নতুন মৌসুমের জন্য খেলোয়াড় দলে ভেড়ানোর কার্যক্রম শেষ করলেও এখনও বেশ কয়েকটি ক্লাব একের পর এক সাইনিং সম্পন্ন করে যাচ্ছে। আবার কিছু খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে চলছে নাটকীয়তা।ট্রান্সফার মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ খবর একসাথে থাকছে এই প্রতিবেদনে।পিএসজিতে জাবার্নি  ইংলিশ ক্লাব বোর্নমাউথ থেকে ৬৬ মিলিয়ন ইউরো খরচে ইলিয়া জাবার্নিকে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। ইউক্রেনের এই ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। এই সাইনিংয়ের ফলে মারকুইনহোস, মিলান শক্রিনিয়ার ও জাবার্নিকে নিয়ে আরও শক্তিশালী হলো পিএসজির রক্ষণভাগ।নিউক্যাসলে থিয়াউ  এদিকে এসি মিলান ছেড়ে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেবেন জার্মান সেন্টার ব্যাক ম্যালিক থিয়াউ। এরই মধ্যে এনিয়ে উভয় পক্ষের মধ্যে একটি মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। জানা গেছে, থিয়াউকে দলে ভেড়াতে ৩৫ মিলিয়ন ইউরো খরচ করেছে নিউক্যাসল।এজেকে চাইছে আর্সেনাল  ক্রিস্টাল প্যালেসের এটাকিং মিডফিল্ডার এবেরেচি এজেকে দলে নিতে প্রায় চুক্তি চূড়ান্ত করেছে আর্সেনাল। প্রাথমিকভাবে ৫৫ মিলিয়ন ইউরোর অফার দেওয়া হয়েছে। তবে প্যালেস বিকল্প খেলোয়াড় না পাওয়া পর্যন্ত ছাড়বে না।টটেনহ্যামের নজরে সেভিনহো ও ডোনারুমা  সম্প্রতি টটেনহ্যাম হটস্পার ছেড়েছেন গত মৌসুমে দলকে ইউরোপা লিগ জেতানো সন। ফলে নর্থ লন্ডনের ক্লাবটি চাইছে শিগগিরই তার বদলি খেলোয়াড় দলে ভেড়াতে। এক্ষেত্রে তাদের নজরে আছেন ব্রাজিলিয়ান উইঙ্গার সেভিনহো। তবে বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলছেন সেভিনহো, যেখানে তিনি বেশ নিয়মিতও বটে। ফলে তাকে ছাড়তে চাইবে না ম্যানচেস্টার সিটি। তবে যদি সেভিনহোকে সিটি ছাড়েও, তবে তার জন্য ৫০ মিলিয়ন ইউরোর বেশি দাবি করতে পারে।এদিকে সম্প্রতি পিএসজির সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমার। গুঞ্জন আছে, ক্লাব ছাড়তে চাইছেন তিনি। আর এই সুযোগটিও নিতে পারে টটেনহ্যাম। তবে তাকে ছাড়তে চাইলে পিএসজি চাইবে অন্তত ২৬ মিলিয়ন ইউরো।ইসাক–নিউক্যাসল দ্বন্দ্ব  এদিকে ট্রান্সফার মার্কেটে এখন সবচেয়ে আলোচিত নাম আলেকজান্ডার ইসাক। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় লিভারপুলের ফরোয়ার্ড ডিয়েগো জোতার মৃত্যু হয়েছে। এছাড়াও দলের আরেক ফরোয়ার্ড ডারউইন নুনেজ পাড়ি জমিয়েছেন আল-হিলারে। ফলে নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে দলে চাইছে লিভারপুল।এনিয়ে নিউক্যাসলকে ১১০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাবও দিয়েছে অল রেডরা। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নিউক্যাসল। ইসাকের জন্য তাদের দাবি ১৫০ মিলিয়ন ইউরো। এদিকে চলতি মৌসুমে ক্লাব ছাড়তে মরিয়া ইসাক। এরই মধ্যে নিউক্যাসলকে তিনি জানিয়েছেন, আর ক্লাবের হয়ে খেলবেন না।রদ্রিগোকে নিয়ে ত্রিমুখী প্রতিযোগিতা  রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে নিয়ে চলছে ত্রিমুখী প্রতিযোগিতা। তাকে দলে ভেড়াতে আগ্রহী ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনালের মতো বড় ক্লাবগুলো। এরই মধ্যে সিটি প্রায় ৮৭ মিলিয়নের একটি প্রস্তাব দিয়েছে। তবে লিভারপুল ও আর্সেনালও ৯০ থেকে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে বলে বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে এখনই রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছেন না রদ্রিগো।স্কোয়াডের শক্তি আরও বাড়ালো আতলেতিকো মাদ্রিদ  নতুন মৌসুমের জন্য স্কোয়াডের শক্তি বাড়িয়েই চলেছে আতলেতিকো মাদ্রিদ। এবার নাপোলি থেকে ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরিকে দলে টেনেছে স্প্যানিশ ক্লাবটি। ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, রাসপাদোরির সাথে ৫ বছরের চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। এজন্য ২ কোটি ৬০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে লা লিগার দলটির।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১

তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য মুগলার মারমাসির উপকূলে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ১৪ বছর বয়সী এক মেয়ে শিশু নিহত Read more

তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে
তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে

ভোলার চরফ্যাশনে তিন সন্তান ও দুই মেয়ে থাকার পরও ৯০ উর্ধ্ব বৃদ্ধা মায়ের ঠাঁই মেললো ছেলের গোয়াল ঘরে। সন্তানরা ঘরে Read more

বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন
বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আবুল Read more

গুলশানে বিএনপির জরুরি সভায় তারেক রহমান
গুলশানে বিএনপির জরুরি সভায় তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতের রাজধানীর গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক Read more

শায়েস্তাগঞ্জে মামলার জেরে ২ পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ
শায়েস্তাগঞ্জে মামলার জেরে ২ পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ

গ্রাম্য মাতবরদের সুযোগ না দিয়ে মামলা দায়ের করায় শায়েস্তাগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের ২টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। আইন অনুযায়ী Read more

উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর
উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর

কক্সবাজারের উখিয়ায় এক নারী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি পূর্বে প্রিয়াংকা রাণী দে নামে পরিচিত ছিলেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন