মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার। এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে প্রায় ৯৩৬ কোটি টাকা। এছাড়া দেশে জ্বালানি ও পণ্য পরিবহণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি ক্রয় করা হবে।মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯৭ মার্কিন ডলার। এছাড়া পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৪৮৪ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৬৯৪ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯০ মার্কিন ডলার।নৌপরিবহণ মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ শিপিং করপোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি-নিউইয়র্ক থেকে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করবে। প্রতিটি জাহাজ ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি বহন করার ক্ষমতা রাখে।এছাড়া সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক সংগ্রহের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

ঢাবিতে প্রবেশ করেছেন মির্জা আব্বাস, অভিযোগটি সত্য নয়
ঢাবিতে প্রবেশ করেছেন মির্জা আব্বাস, অভিযোগটি সত্য নয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রবেশ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি।আজ মঙ্গলবার Read more

বরগুনায় এক ইলিশ বিক্রি সাড়ে সাত হাজার টাকা
বরগুনায় এক ইলিশ বিক্রি সাড়ে সাত হাজার টাকা

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭৬৫ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে মণ ১ লাখ ৭০ হাজার Read more

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পাশাপশি  রাজনৈতিক Read more

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

নানা নাটকীয়তা আর ঘটনাপ্রবাহের পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।  টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের Read more

স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন