মানুষের দৈনন্দিন জটিল কাজগুলোকে সহজ করছে চ্যাটজিপিটি। শিক্ষা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে স্বাস্থ্যপরামর্শ—সবখানেই এখন এআইয়ের ছোঁয়া। তবে সম্প্রতি চ্যাটজিপিটির তৈরি ডায়েট প্ল্যান মেনে বিপাকে পড়েছেন এক বৃদ্ধ।৬০ বছর বয়সী এক ব্যক্তি চ্যাটজিপিটির কাছে ডায়েট প্ল্যানের পরামর্শ গ্রহণ করেন। জানা গেছে, ওই ব্যক্তির কোনো গুরুতর শারীরিক অসুখ ছিল না। তবে ডায়েট চার্টে চ্যাটজিপিটি তাকে সাধারণ লবণের (সোডিয়াম ক্লোরাইড) পরিবর্তে ‘সোডিয়াম ব্রমাইড’ ব্যবহারের নির্দেশ দেওয়া দেয়। আর ছোট এই পরিবর্তনই ডেকে আনে বিপদ।এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। হিন্দুস্তান টাইমসের ‘অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন: ক্লিনিক্যাল কেসেস’ প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি টানা ৩ মাস অনলাইনে কেনা ব্রোমাইড লবণের বিকল্প হিসেবে খাদ্যে ব্যবহার করছিলেন। এর ফলে তার শরীরে মস্তিষ্কের সমস্যা, বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং ত্বকে লাল দাগসহ ব্রোমোডার্মার মতো জটিলতা দেখা দেয়। তিন সপ্তাহের নিবিড় চিকিৎসা ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ঠিক করার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, এআই থেকে পাওয়া তথ্য ভুল হওয়ার ঝুঁকি রয়েছে। এটিও মনে করিয়ে দেয় চিকিৎসকের পরামর্শ নেওয়া কতটা জরুরি। এই ঘটনার পর প্রশ্ন থেকেই যায়, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও পরামর্শের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর আসলে কতটা ভরসা করা উচিত?স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে চ্যাটজিপিটি বা অন্যান্য এআই চ্যাটবট ব্যবহার অনেকের কাছে সহজ সমাধান হলেও এটি চিকিৎসকের বিকল্প নয়। তাই যেকোনো স্বাস্থ্য সিদ্ধান্ত নেওয়ার আগে পেশাদার ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীর পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রেফতার
আমতলীর পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য আরিফ-উল হাসান আরিফকে গ্রেফতার করেছে Read more

ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা Read more

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত সাবেক যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার জামায়াতে যোগদান করেছেন। Read more

বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ
বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ

নির্মাণাধীন ভবনের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি ও অশালীন ভাষায় কথা Read more

রাজশাহীকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার
রাজশাহীকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করল ঢাকা ক্যাপিটালস। বিপিএলের চলতি আসরের তৃতীয় এবং নিজেদের প্রথম Read more

ভূঞাপুরে ভাতাভোগীদের সঞ্চয়ের টাকা প্যানেল চেয়ারম্যানের পকেটে!
ভূঞাপুরে ভাতাভোগীদের সঞ্চয়ের টাকা প্যানেল চেয়ারম্যানের পকেটে!

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির সুবিধাভোগীদের সঞ্চয়ের অন্তত পৌনে ২ লাখ টাকা ব্যাংকে জমা না রেখে আত্মসাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন