মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় দূষিত হয়ে পড়েছিল এলাকাবাসী।গত ৩০ জুলাই সময়ের কণ্ঠস্বরে ‘গজারিয়ায় ব্রিজের সংযোগ সড়কে গর্ত, ঝুঁকিতে যানবাহন চলাচল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনায় সোমবার (১১ আগস্ট) থেকে রাস্তার কাজ শুরু হয়েছে। এতে করে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।জানা যায়, উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর-হোগলাকান্দি ব্রিজের দুই পাশে টানা বৃষ্টি পড়ায় সংযোগ সড়কের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। ফলে প্রতিনিয়ত দূষিত হয়ে পড়ছিল এই পথে চলাচলরত যাত্রী সাধারণ, বিশেষ করে স্কুল, কলেজগামী ছাত্রছাত্রী, কৃষক, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানা যায়।সরেজমিনে ঘুরে দেখা যায়, এই ব্রিজের সংযোগের কাজ চলমান। স্থানীয় এলাকাবাসী এই বিষয়ে আনন্দিত। তাঁরা জানান, এই ব্রিজটি ব্যবহার করে ভবেরচর, লক্ষ্মীপুর, হোগলাকান্দি, কালিপুর ও রসুলপুর এলাকার হাজার লোক যাতায়াত করে। এছাড়াও ভবেরচর ওয়াজের আলী হাই স্কুল, ভবেরচর গার্লস স্কুল, ১৭ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত আসা-যাওয়া করে, তাই সংস্কার কাজ শুরু হওয়ায় আনন্দিত তাঁরা।এ বিষয়ে লক্ষীপুর গ্রামের বাসিন্দা ভবেরচর ইউনিয়ন বিএনপির নেতা নূরুল আমিন সরকার বলেন, সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর কেন্দ্রীয় বিএনপির কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন ব্রিজের সংযোগ সড়ক সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করেন।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, আমরা জরুরি ভিত্তিতে উপজেলা ব্যাপী একাধিক কাজ করছি। এই ব্রিজের সংযোগ কাজটি শুরু করতে পেরে ভাল লাগছে। আশা করি খুব দ্রুত মানুষের দূষিত লাগব হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন
বাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, কলেজের শিক্ষার্থীদের Read more

তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’
তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন Read more

ট্রাম্পের ‘শুল্ক চিঠি’ পেলো আরও ৬ দেশ
ট্রাম্পের ‘শুল্ক চিঠি’ পেলো আরও ৬ দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলদোভা ও ফিলিপাইন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা Read more

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী তুরস্ক
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে থাকা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এতে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে Read more

ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষাণী Read more

কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬
কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন