যশোরে ৭ লাখ ৭৬ হাজার ১৩১ ছেলে-মেয়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন পাবে। আগামী ১ সেপ্টেম্বর ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত ৯ম শ্রেণি অথবা সমমান শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত সকল শিশুকে এ টিকা দেয়া হবে। পূর্বে এইচপিভি টিকায় নিবন্ধন করা থাকলে নতুন করে রেজিস্ট্রেশন ছাড়াই লগইন করে টাইফয়েড টিকার জন্য প্রোগ্রামে নিবন্ধন করা যাবে। ৭ লাখ ৭৬ হাজার ১৩১ টিকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ৫ লাখ ২৬ হাজার ৬২২ শিক্ষার্থী ও কমিউনিটির মাধ্যমে ২ লাখ ৪৯ হাজার ৫০৯ ছেলে-মেয়েকে এ টিকা দেয়া হবে।সদর উপজেলায় দেয়া হবে ১ লাখ ৬৭ হাজার ৪৪১টি টিকা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেয়া হবে ১ লাখ ১৩ হাজার ১৭৫টি। ছাত্র ৫৭ হাজার ২৫৪ ও ছাত্রী ৫৫ হাজার ৯২১। কমিউনিটিতে (অস্থায়ী ক্যাম্প) দেয়া হবে ৫৪ হাজার ২২৬ টিকা। ছেলে ২৭ হাজার ৮৬৮ ও মেয়ে ২৬ হাজার ৩৯৮। যশোর পৌরসভায় দেয়া হবে ৪২ হাজার ৩৭টি টিকা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে ৩১ হাজার ৭৩৪টি টিকা। ছাত্র ১৬ হাজার ৫৪৬ ও ছাত্রী ১৫ হাজার ১৮৮। কমিউনিটিতে দেয়া হবে ১০ হাজার ৩০৩ টিকা। ছেলে ৫ হাজার ২৪৭ ও মেয়ে ৫ হাজার ৫৬। শার্শায় দেয়া হবে ৯৯ হাজার ৩১৮ টিকা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৬৩ হাজার ৭৪০ টিকা দেয়া হবে। ছাত্র ৩১ হাজার ৭৫৩ ও ছাত্রী ৩১ হাজার ৯৮৭। কমিউনিটিতে দেয়া হবে ৩৫ হাজার ৫৭৮ টিকা। ছেলে ১৭ হাজার ৭২০ ও মেয়ে ১৭ হাজার ৮৫৮। মনিরামপুরে দেয়া হবে ১ লাখ ১৫ হাজার ২৯০টি টিকা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৭৭ হাজার ১৭৫টি টিকা দেয়া হবে। ছাত্র ৩৮ হাজার ৩৪ ও ছাত্রী ৩৯ হাজার ১৪১। কমিউনিটিতে দেয়া হবে ৩৮ হাজার ১১৫ টিকা। ছেলে ১৯ হাজার ৬৩৩ ও মেয়ে ১৮ হাজার ৪৮২। কেশবপুরে দেয়া হবে ৬৯ হাজার ৭৩৫ টিকা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৪৬ হাজার ৫৪১ টিকা দেয়া হবে। ছাত্র ২৩ হাজার ২৯৬ ও ছাত্রী ২৩ হাজার ২৪৫। কমিউনিটিতে দেয়া হবে ২৩ হাজার ১৯৪ টিকা। ছেলে ১১ হাজার ৮০১ ও মেয়ে ১১ হাজার ৩৯৩। ঝিকরগাছায় দেয়া হবে ৮৪ হাজার ৪২১ টিকা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৫৭ হাজার ৬৭ টিকা দেয়া হবে। ছাত্র ২৮ হাজার ১০৪ ও ছাত্রী ২৮ হাজার ৯৬৩। কমিউনিটিতে দেয়া হবে ২৭ হাজার ৩৫৪টি টিকা। ছেলে ১৩ হাজার ৭১২ ও মেয়ে ১৩ হাজার ৬৪২। চৌগাছায় দেয়া হবে ৬৩ হাজার ৭৬৬ টিকা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৪৪ হাজার ৪৬৯টি টিকা দেয়া হবে। ছাত্র ২২ হাজার ৮৭ ও ছাত্রী ২২ হাজার ৩৮২। কমিউনিটিতে দেয়া হবে ১৯ হাজার ২৯৭ টিকা। ছেলে ৯ হাজার ৭৯৬ ও মেয়ে ৯ হাজার ৫০১। বাঘারপাড়ায় দেয়া হবে ৬৪ হাজার ৬৩৫ টিকা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৪৪ হাজার ৩৯৫ টিকা দেয়া হবে। ছাত্র ২২ হাজার ৪৬২ ও ছাত্রী ২১ হাজার ৯৩৩। কমিউনিটিতে দেয়া হবে ২০ হাজার ২৪০টি টিকা। ছেলে ১০ হাজার ৪২৮ ও মেয়ে ৯ হাজার ৮১২। অভয়নগরে দেয়া হবে ৬৯ হাজার ৪৯৬ টিকা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮ হাজার ৩২৬ টিকা দেয়া হবে। ছাত্র ২৪ হাজার ৩ ও ছাত্রী ২৪ হাজার ৩২৩। কমিউনিটিতে দেয়া হবে ২১ হাজার ১৬২টি টিকা। ছেলে ১০ হাজার ৮৯১ ও মেয়ে ১০ হাজার ২৭১।যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, টিকা দেয়ার ক্ষেত্রে মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সাথে শিক্ষার্থীরাও এখন সচেতন। টিকাদান ক্যাম্পেইন সফল করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল
গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল

গাজার জনগণকে সরিয়ে একটি ‘মানবিক শহর’ গড়তে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।বুধবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে Read more

টিএসসি এলাকা থেকে বহিরাগত আটক
টিএসসি এলাকা থেকে বহিরাগত আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালীন এক বহিরাগতকে আটক করেছেন শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার রাতে তাকে আটক করে Read more

বিশ্বব্যাপী পলিথিন দূষণ রুখতে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান
বিশ্বব্যাপী পলিথিন দূষণ রুখতে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান

আধুনিক পৃথিবী এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে প্লাস্টিকহীন পৃথিবীতে ফিরে যাওয়া কার্যত অসম্ভব। আমাদের প্রতিদিনের জীবনে প্লাস্টিকের ব্যবহার ওতপ্রোতভাবে Read more

ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু
ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু

শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই Read more

সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির
সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির

ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইতালি। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির Read more

আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী
আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী

একটানা দেড় মাস গোসল করতে পারেননি। খাবার তো দূরের কথা, টয়লেটের পানিও ছিল না। দিনের পর দিন কক্ষের মেঝেতে পড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন