তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে রোববার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। প্রাকৃতিক এ দুর্যোগে ১৬টির বেশি ভবন ধসে পড়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনদিরজি শহরে। কম্পন রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিনদিরজিতে ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পরপরই এক বৃদ্ধার মৃত্যু হয়। একই ভবন থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।প্রদেশজুড়ে মোট ১৬টি ভবন ধসে পড়েছে, যার বেশিরভাগই জরাজীর্ণ ও ব্যবহারহীন ছিল। এ ছাড়া দুটি মসজিদের মিনার ধসে গেছে। আহতরা আশঙ্কামুক্ত। এপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড
অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম পৌঁছেছে নতুন রেকর্ড উচ্চতায়। বিনিয়োগকারীরা Read more

অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন। Read more

নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ
নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাইয়ে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩জনের মনোনয়নপত্র Read more

সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ
সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে নিয়মিত সি-ট্রাক চলাচল শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় কক্সবাজার Read more

অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু
অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জের অতিরিক্ত মাদক সেবন করে মামা ফরইদ আহমদ (৪৫) ও ভাগ্নে রুবেল আহমদ (৩৬) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।রবিবার Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে আরও ৪০৮ জন হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন