চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসী বাবু গাজী (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে চাচা হাসান গাজী।সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের বড় গাঁও গ্রামে গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রবাসে পাওনা টাকার জন্য হাসান এবং বাবু গাজীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে বাবু গাজী, তার পিতা রৌশন আলী গাজী ও ছোট ভাই আরমান গাজীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ঘটনাস্থলেই বাবু গাজী মারা যায়।পরে ঘাতক হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ঘাতকের স্ত্রী মিমকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এদিকে গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত ঘাতক হাসানের ছেলে শাকিল গাজী ও রাকিব গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।নিহতের স্ত্রী সূত্রে জানা যায়, তার স্বামী মাত্র ১৫ দিন আগে দেশে এসেছেন। প্রবাসে পাওনা টাকার জন্য হাসানের সঙ্গে বাবু গাজীর বিরোধ ছিল। পাওনা টাকা বিদেশে থেকেই পরিশোধ করেছে বলে জানান তিনি। অথচ তার জন্য তার স্বামীকে হত্যা করা হয়েছে।ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়াও নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুইজন পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’

মহান বিজয় দিবস উপলক্ষে কানাডার টরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘সাবিত্রী’। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে পর্দায় তুলে Read more

রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী Read more

নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ভিডিও ধারণ
নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ভিডিও ধারণ

নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে দুর্বৃত্তরা। প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর বর্বর হামলা চালিয়ে Read more

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো দক্ষিণ কোরিয়া
স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো দক্ষিণ কোরিয়া

স্কুলে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া। আইন আকারে এমন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর মধ্যে এটি অন্যতম।বুধবার (২৭ Read more

নেত্রকোনা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ
নেত্রকোনা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী Read more

১৫ জুলাই: নামাজের সময়সূচি
১৫ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন