মাদারীপুরের রাজৈর থানার চত্বর থেকে আদালতে নেওয়ার সময় পালিয়ে গেছে মাদক মামলার আসামি অনিমেষ ওরফে ঘনি গাইন (৩২)।এ ঘটনায় সোমবার (১১ আগস্ট) বিকেলে দুই পুলিশ কনস্টেবল আহসান হাবিব ও সাদ্দাম হোসেনকে ক্লোজড করা হয়েছে।পলাতক অনিমেষ রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের কদমবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত ক্ষীতিশ চন্দ্র গাইনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন। তবে পলাতক আসামি ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার নাঈমুল হাছান।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামের টিসিবি গোডাউনের সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী অনিমেষ ও মালিক বালাকে (৩৪) আটক করে রাজৈর থানার পুলিশ। ওইদিন কদমবাড়ির গজারিয়া গ্রাম থেকে সিদ্দিক শেখকে (৭২) গাঁজা ও বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ সুভাষ বেপারীকে (৩৭) আটক করা হয়।সোমবার বেলা ১২ টার দিকে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতে নেওয়ার উদ্দেশ্যে থানা থেকে বের করা পুলিশ। পরে গাড়িতে তোলার সময় পুলিশের এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে থানার গেইটের সামনে থেকে হ্যান্ডকাফের মধ্য থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায় অনিমেষ। এ ঘটনায় আসামিদের দায়িত্বে থাকা রাজৈর থানার দুই পুলিশ কনস্টেবল আহসান হাবিব ও সাদ্দাম হোসেনকে ক্লোজড করা হয়েছে। এদিকে পলাতক আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, মাদক মামলার আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পলাতক আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো

বাংলাদেশে 'স্যার/ম্যাডাম' সম্বোধনের পেছনে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকারি অফিসে এভাবে সম্বোধন যেন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কবে থেকে Read more

মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান
মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে Read more

সিংড়ায় পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি
সিংড়ায় পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ি প্রাইমারি স্কুলের পূর্ব পাশের পুকুরের খনন করা মাটি থেকে একটি ৫ কেজি ৯০০ গ্রাম Read more

চট্টগ্রামে ভয়াবহ যানজট, স্থবির নগরজীবন
চট্টগ্রামে ভয়াবহ যানজট, স্থবির নগরজীবন

চট্টগ্রামের বুক চিরে প্রতিদিন দাপিয়ে বেড়ানো ট্রাক-কাভার্ডভ্যানের সারি এখন এই নগরের গলার কাঁটা। বন্দরের প্রবেশপথ এবং আশপাশের এলাকায় তৈরি হচ্ছে Read more

পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় অভিমান করে মো: হৃদয় (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে Read more

“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”
“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”

দীর্ঘ ২৭ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামের গৃহবধূ মোছাঃ শিরিনা খাতুনের গর্ভে সন্তান আসে। এই সুখবর ছড়িয়ে পড়লে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন