সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘কুয়েতে সব নাগরিকত্বের নথি পর্যালোচনা করা হচ্ছে।’ এমনকি বর্তমান থেকে শুরু করে সাবেক সাংসদ ও মন্ত্রীদেরও এই তদন্তের আওতায় রাখা হয়েছে।সোমবার (১১ আগস্ট) আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, এই অভিযান মূলত সেই সব বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন। এক বছরেরও বেশি সময় আগে কুয়েতের নাগরিকত্বের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি এসব মামলা যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছে।চলতি বছর অভিযান তীব্র হওয়ার পর থেকে প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শিগগিরই নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে। কুয়েত মূলত দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দেয় না, ফলে কুয়েতের নাগরিকত্ব নিতে হলে আগের নাগরিকত্ব ত্যাগ করতে হয়।এই উদ্যোগের মূল উদ্দেশ্য প্রতারকদের নাগরিকত্ব বাতিল করা। তবে কিছু ক্ষেত্রে ‘রাষ্ট্রের উচ্চ স্বার্থেও’ নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটেছে। কুয়েতে নাগরিকত্ব বাবার মাধ্যমে সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে দেয়া হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোনীত কুয়েতের নাগরিকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বিদেশিদেরও নাগরিকত্ব প্রদানেরও বিধান রয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক আগে কুয়েতের উন্নয়নে অবদান রাখার কারণে অসংখ্য বিদেশি নাগরিকত্ব পেয়েছিলেন। তবে নাগরিকত্বের অধিকার নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রায় এক লাখ ২০ হাজার রাষ্ট্রহীন মানুষের (বেদুইন) ইস্যু, যা রাজনৈতিক টানাপোড়েন ও আইনগত জটিলতার কারণে বহু বছর ধরে সমাধানহীন রয়ে গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যা
ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যা

পাকিস্তানের গুজরাটে ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য Read more

ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা
ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা

ভোলায় দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে (৪৫) নিজ বাসায় নৃশংস Read more

পাকিস্তানকে বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিলো ভারত
পাকিস্তানকে বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিলো ভারত

ভারী বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে যাওয়ার কারণে নিজেদের পানির বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে করে পাকিস্তানে প্রবাহিত নদীগুলোতে প্রচুর পরিমাণে Read more

বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা
বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা

কোনো ধরনের বৈধ উৎস ছাড়া চীন থেকে ৭২১ কোটি টাকা দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের সুযোগ দেন কর অঞ্চল-৫ এর Read more

চট্টগ্রামে নারী ও শিশুসহ ৪০ রোহিঙ্গা আটক
চট্টগ্রামে নারী ও শিশুসহ ৪০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী-শিশুসহ ৪০ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের Read more

ইরানে ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা চীনের
ইরানে ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন