পুলিশের হাতে আটক হওয়ার ২ ঘণ্টা পর ছাড়া পেয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে তাদের আটক করে পুলিশ। দুই ঘণ্টা পর আটক হওয়া বিরোধী দলের সব সংসদ সদস্যকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এবং তৃণমূল কংগ্রেসের সদস্য সাগরিকা ঘোষসহ ৩০ জনের বেশি এমপিকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে পুলিশের হাতে আটক হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধীদলীয় সংসদ সদস্যরা। সোমবার সকালে পার্লামেন্ট ভবনের সামনে এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, নির্বাচন কমিশন কেবল ৩০ জন এমপিকে তাদের কার্যালয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু বিক্ষোভকারীর সংখ্যা অনেক বেশি থাকায় তাদের আটক করা হয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে গভীর রাতে গুলিবর্ষণ, বিএনপি কর্মীসহ গুলিবিদ্ধ পাঁচ
চট্টগ্রামে গভীর রাতে গুলিবর্ষণ, বিএনপি কর্মীসহ গুলিবিদ্ধ পাঁচ

চট্টগ্রামের রাউজান আবারও রক্তে ভিজেছে। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন বিএনপি Read more

দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার
দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা দিতে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ৩১
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ৩১

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০৭ জন। বুধবার (০৯ জুলাই) দেশটির জাতীয় মানবাধিকার Read more

হান্নান মাসউদকে হত্যার হুমকি: অভিযুক্ত আটক
হান্নান মাসউদকে হত্যার হুমকি: অভিযুক্ত আটক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মূলহোতা ইসরাত রায়হান অমিকে আটক Read more

বান্দরবানে নদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে শুরু হলো বিজু উৎসব
বান্দরবানে নদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে শুরু হলো বিজু উৎসব

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল দিয়ে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর পূজা এবং ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হলো পার্বত্য চট্টগ্রামের অন্যতম Read more

নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি
নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর ধারাবাহিকতায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন