২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। গত মৌসুমে না পারলেও চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন বার্সেলোনা কোচ। চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে এখনও বাকি আছে এক মাসেরও বেশি সময়। আর এই নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ডাগআউটে দেখা যাবে না বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিককে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি শাস্তি পেয়েছেন তাঁর সহকারী কোচ, এমনকি দুই তরুণ তারকা ফুটবলারও।উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) জানিয়েছে, গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসদাচরণ করেছিলেন ফ্লিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারি শিমন মার্সিনিয়াককে প্রকাশ্যে সমালোচনাও করেন বার্সা কোচ। এর জেরেই তাঁকে ও সহকারী কোচ মারকুস সোর্গকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।একই ম্যাচে ‘ডোপিং কন্ট্রোল পোস্ট’-এ না যাওয়ার কারণে পাঁচ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে বার্সার দুই উইঙ্গার লামিনে ইয়ামাল ও রাফিনিয়াকে। তবে তারা কোনো নিষেধাজ্ঞার মুখে পড়েননি, ফলে চ্যাম্পিয়নস লিগে খেলায় বাধা নেই।গত ঘরোয়া ট্রেবল জিতেছে বার্সেলোনা। জিতেছে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। কিন্তু ইউরোপের মঞ্চে আরও একবার ব্যর্থতার গল্পই লিখেছে তারা। চ্যাম্পিয়নস লিগ শিরোপা অধরাই থেকে গেছে।তবু নতুন মৌসুমকে সামনে রেখে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বার্সেলোনা। প্রস্তুতি ম্যাচে ইতালিয়ান ক্লাব কোমোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করেছেন তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজ। একটি করে গোল এসেছে ইয়ামাল, রাফিনিয়া ও জোয়াও ফেলিক্সের পা থেকে।আগামী শনিবার (১৬ আগস্ট) লা লিগার নতুন মৌসুম শুরু করছে বার্সা। তাদের প্রথম প্রতিপক্ষ মায়োর্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব মাঠে গড়াবে ১৬ সেপ্টেম্বর থেকে। তবে শুরুর আগেই ফ্লিককে ডাগআউটে না পাওয়ার খবর যে ক্লাবের প্রস্তুতিতে কিছুটা হলেও ছায়া ফেলবে, তা বলাই যায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তিনি (খালেদা Read more

সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানি‌য়ে ঢাকা ত্যাগ ক‌রে‌ছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল।বৃহস্প‌তিবার Read more

চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ
চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলার চরফ্যাশনের ১২ জন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন।  সোমবার (০৫ আগস্ট) সকাল ৯টা থেকে Read more

রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে
রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে

রজব আরবি শব্দ। এর অর্থ সম্মান করা। ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান Read more

ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক
ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। বাহিনীর মহাপরিচালক (ডিজি) Read more

কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানির অভিযোগ
কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানির অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিস এখন দালালদের দখলে। এখানে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। দালাল ও অফিসের কতিপয় অসাধু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন