সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র রাকিব হোসেন (১৪) এর লাশ ভেসে উঠেছে।সোমবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে সোনতলা নদীতে নিখোঁজের ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে লাশ ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন শিক্ষার্থী রাকিবের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। রাকিব উল্লাপাড়ার বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং পাইকপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।এর আগে রবিবার (১০ আগস্ট) দুপুরে সোনতলা সড়ক সেতুর পাশে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, কিন্তু ব্যর্থ হয়ে চলে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় কিছুক্ষণ পরই সে তলিয়ে যায়। বন্ধুরা ও আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন।উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান বলেন, ‘গতকাল তারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিয়ে অভিযান করেও খুঁজে পায়নি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় নারী-শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন
ভালুকায় নারী-শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ভালুকা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা Read more

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ
পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের Read more

জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা
জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক প্রথমবর্ষে সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ Read more

ট্রাম্পের শুল্ক: আইফোনের দাম হতে পারে ২ লাখ ৭৮ হাজার টাকা
ট্রাম্পের শুল্ক: আইফোনের দাম হতে পারে ২ লাখ ৭৮ হাজার টাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে ব্যাপকভাবে বেড়ে যেতে পারে আইফোনের দাম। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫৪ শতাংশ পর্যন্ত Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে আজ Read more

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা
চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

কারও চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন