ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট (বিজি ৩৫৬) যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় ২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা পড়েছে বিমানের ড্রিমলাইনার উড়োজাহাজটি।রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়। তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয়েছে।নির্ধারিত সময়ের ফ্লাইট উড্ডয়নের ঠিক আগে ড্রিমলাইনারের ক্রুরা ফ্লাইটের যাত্রীদের বলেন, ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত ছাড়তে পারবে না। প্রায় তিন ঘণ্টা অনিশ্চয়তায় থাকার পর যাত্রীদের হোটেলে নেওয়ার ব্যবস্থা করা হয়।জানা যায়, ওই ফ্লাইটে মোট যাত্রী রয়েছেন ২৬২ জন। এর মধ্যে ১৫ জন বিজনেস ক্লাসের এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের। যাত্রী ও ক্রু সবাইকে হোটেলে রাখা হয়েছে।এদিকে বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতে যে প্রয়োজনীয় যন্ত্রাংশ দরকার, তা লন্ডন থেকে পাঠানো হচ্ছে। যন্ত্রাংশগুলো আজ বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর, ত্রুটি সারিয়ে একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরানো হবে। অর্থাৎ, যতক্ষণ বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না ততক্ষণ যাত্রী ও ক্রুরা হোটেলেই থাকবেন।এর আগেও যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে। এর কিছুদিন আগে দুবাইগামী আরেক ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকা ফিরে আসে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুর-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মাদারীপুর-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।শুক্রবার (২ Read more

জাকসু নির্বাচন: হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আটক
জাকসু নির্বাচন: হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে আবাসিক হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে Read more

শৈলকুপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০
শৈলকুপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার নাকোইল বাজারে এ ঘটনা Read more

একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজালেন কাবরেরা, আজও নেই জামাল
একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজালেন কাবরেরা, আজও নেই জামাল

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা প্রায় শেষ হলেও এখনো ক্ষীণ আশার রেখা ধরে রেখেছে বাংলাদেশ। সেই আশাকে বাঁচিয়ে রাখতে Read more

বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে (বিআরআই) সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন