ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে হওয়া ইসরায়েলি হামলায় তারা প্রাণ হারান।আল জাজিরা এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।আল জাজিরার তথ্য অনুযায়ী, নিহতরা হচ্ছেন- প্রতিবেদক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকেহ এবং ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ছিলেন। সেটিকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায় এবং তারা নিহত হন।আল জাজিরা এক বিবৃতিতে এ ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা এবং টার্গেটেড অ্যাসাসিনেশন হিসেবে আখ্যা দিয়েছে।এদিকে হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) টেলিগ্রামে জানায়, তারা আনাস আল-শরীফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইডিএফের দাবি, তিনি হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন। তবে নিহত বাকি চার সাংবাদিকের বিষয়ে তারা কিছু জানায়নি।আল জাজিরার হিসাবে, এই হামলায় মোট সাতজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তারা চার সাংবাদিক নিহত হওয়ার কথা জানালেও কয়েক ঘণ্টা পর তা সংশোধন করে পাঁচজন বলে জানায়।বিবিসিকে আল জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোয়াওয়াদ জানান, আল-শরীফ একজন অনুমোদিত সাংবাদিক ছিলেন এবং গাজায় চলমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার একমাত্র কণ্ঠ ছিলেন তিনি।তিনি বলেন, “তারা ফ্রন্টলাইনে ছিলেন না, সাংবাদিকদের তাঁবুতেই ছিলেন। ইসরায়েলি সরকার গাজার ভেতরের সংবাদ কাভারেজ বন্ধ করতে চায়—এটি তারই প্রমাণ। আধুনিক ইতিহাসে এমন কিছু আমি দেখিনি।”২৮ বছর বয়সী আল-শরীফ মৃত্যুর মুহূর্তের কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) গাজা সিটিতে তীব্র ইসরায়েলি গোলাবর্ষণের কথা পোস্ট করছিলেন। মৃত্যুর পর তার এক বন্ধুর মাধ্যমে একটি পূর্বলিখিত পোস্টও প্রকাশিত হয়।হামলার পরের দৃশ্যের দুটি ভিডিও বিবিসি যাচাই করে নিশ্চিত করেছে। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিহতদের মরদেহ বহন করছেন। কেউ কেউ মোহাম্মদ কুরাইকেহর নাম ডাকছেন, আর একজন মিডিয়া ভেস্ট পরিহিত ব্যক্তি জানাচ্ছেন, নিহতদের মধ্যে একজন আনাস আল-শরীফ।আইডিএফের অভিযোগ, আল-শরীফ সাংবাদিক সেজে কাজ করছিলেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর রকেট হামলা পরিচালনায় যুক্ত ছিলেন। সেনাবাহিনীর দাবি, তার সামরিক সংশ্লিষ্টতার প্রমাণস্বরূপ তারা আগেই গোয়েন্দা তথ্য প্রকাশ করেছিল, যাতে ‘সন্ত্রাসী প্রশিক্ষণ কোর্সের তালিকাও’ অন্তর্ভুক্ত ছিল।আইডিএফ জানায়, হামলার আগে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য নির্ভুল অস্ত্র, আকাশ থেকে নজরদারি এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়।গত মাসে আল জাজিরা, জাতিসংঘ এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) আলাদা বিবৃতিতে আল-শরীফের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছিল। আল জাজিরা অভিযোগ করেছে, গাজায় তাদের সাংবাদিকদের লক্ষ্য করে আইডিএফ ধারাবাহিকভাবে ‘উসকানিমূলক প্রচারণা’ চালিয়েছে, যা সাংবাদিকদের সরাসরি টার্গেট করার যুক্তি তৈরির চেষ্টা।সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন Read more

সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত
সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত

কক্সবাজার টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকতে হ্যাচারিতে জন্ম নেওয়া ১৫০টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা  অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ Read more

হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা
হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়

মিরপুরের হোম অব ক্রিকেটে যেন উৎসবের আবহ। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং ও দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল Read more

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু

‎চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষ করে ফেরার সময় ইজিবাইক উল্টে নিলু রানী শীল (৫০) নামে এক পূজার্তীর মৃত্যু হয়েছে। এ Read more

সিগারেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি
সিগারেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি

সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকা প্যাকেটের সর্বনিম্ন দাম ৯০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে ডর্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন