বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। গত মাসে ঋতুপর্ণারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার আফিদা অনূর্ধ্ব-২০ দলকেও এশিয়ার চূড়ান্ত পর্বে উঠিয়েছেন। এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাছাই পর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর মূল পর্বে খেলবে। বাংলাদেশ আট গ্রুপের সেরা রানার্স আপ দলগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থেকে মূলপর্ব নিশ্চিত করেছে।আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত। ঐ ম্যাচে ১-৬ গোলের ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশ ৬ পয়েন্ট ও ৫ গোল গড় নিয়ে অন্য গ্রুপের দিকে তাকিয়ে ছিল। ‘ই’ গ্রুপে চীন ও লেবানন দুই দলেরই সমান ৬ পয়েন্ট ছিল। ঐ ম্যাচ ড্র হলে বাংলাদেশ সংকটে পড়ত। চীন বড় ব্যবধানে জেতায় লেবাননের পয়েন্ট ৬ থাকলেও গোল গড় দাড়ায় -৬।বি গ্রুপে কিরগিজস্তান ও ভিয়েতনামের ম্যাচটিও ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কিরগিজস্তান ঐ ম্যাচে জিতলে ভিয়েতনাম, কিরগিজস্তান ও হংকংয়ের সমান ৬ পয়েন্ট হতো। তখন হেড টু হেড হিসেবে কিরগিজস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হতো। সেক্ষেত্রে ভিয়েতনাম গ্রুপ রানার্স আপ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ ছিল বাংলাদেশের চেয়ে। এত জটিলতা হয়নি ভিয়েতনাম ৩-০ গোলে জেতায় হংকংয়ের ছয় পয়েন্ট থাকলেও গোল গড় -৩।এফ গ্রুপে ইরানেরও ছয় পয়েন্ট থাকলেও তাদের গোল গড় মাইনাস। এ এবং ডি গ্রুপের রানার্স আপ দলের পয়েন্ট মাত্র ৪। ফলে বাংলাদেশ বাকি তিন সেরা রানার্স আপ দলের মধ্যে রয়েছে। সি গ্রুপে রানার্স আপ পজিশনে রয়েছে চাইনিজ তাইপে। তাদের পয়েন্ট ৬ আর গোল ব্যবধান ৭। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই গোলের বেশি ব্যবধানে হারলে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়বে গোল ব্যবধানে। জি গ্রুপে উজবেকিস্তান-জর্ডানের পয়েন্টও ৬। দুই দলেরই গোল ব্যবধান যথাক্রমে ১৬ ও ১১। দুই দলের মধ্যকার ম্যাচে ৪-৫ গোলের ব্যবধানে হারলেও দুই দলই চূড়ান্ত পর্বে খেলতে পারবে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিবেশ ভালো, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক: তানভীর
পরিবেশ ভালো, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক: তানভীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম।মঙ্গলবার Read more

ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের
ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানে "জরুরি" পর্যবেক্ষণ কাজ পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। Read more

এবার ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান
এবার ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান

শুক্রবার রাতে ইরানে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলকে সহায়তার অভিযোগে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে আটক করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ জুন) এক Read more

জমির মালিক বর্গা চাষীর হুমকির শিকার!
জমির মালিক বর্গা চাষীর হুমকির শিকার!

পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের ত্রিশালে কৃষকের বোরো ক্ষেতের পাকা ধান কেটে নেওয়ার হুমকি প্রদান করায় বিপাকে পড়েছেন কৃষক সোরহাব Read more

তালতলীতে নিষেধাজ্ঞা ভেঙে মৎস্য কর্মকর্তা ও আ.লীগ নেতার ইলিশ শিকার
তালতলীতে নিষেধাজ্ঞা ভেঙে মৎস্য কর্মকর্তা ও আ.লীগ নেতার ইলিশ শিকার

নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার তালতলী উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক মোঃ আবুল কাসেম রিঙ্কু ও তার বাবা উপজেলা আওয়ামী লীগ Read more

ঢাবিতে ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার, কাল থেকে কার্যকর
ঢাবিতে ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার, কাল থেকে কার্যকর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল বুধবার (৪ জুন) থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও শিক্ষা কার্যক্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন