ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি বাতিলের জন্য অন্তবর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।রবিবার (১০ আগস্ট) বিকেলে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন তারা।সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থী জিয়াউল হক বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রম চলমান থাকলে পুনরায় কোটা প্রথা ফিরে আসবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও চাকরি পরীক্ষায় ট্রান্সজেন্ডার/সমকামী কোটার প্রচলন করা হবে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মসজিদে ‘সমকামী ইমাম’ নামে নতুন কোটারও বন্দোবস্ত করা হবে।’তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রম দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর আঘাত হানবে। সমকামিতার মত জঘন্য বিকৃতি ও অপরাধকে বৈধতা দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তাদের আকিদা-বিশ্বাস তথা ইমান হারিয়ে বেইমান করা হবে। পতিতাবৃত্তির নামে নারী নিপীড়ন ও নারী পাচারকে স্বীকৃতি দেয়া হবে। দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা হরণ হবে।’এই শিক্ষার্থী বলেন, ‘আমরা একাধিকবার সরকারকে জানালেও সরকার আমাদের কথায় কর্ণপাত করেনি।’এছাড়াও, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘের মানবাধিকার অফিস বাতিল না করলে ঢাবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়ে লাগাতার কঠোর কর্মসূচি দিবে বলে হুঁশিয়ারি দেন তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার চর গাবসারা Read more

সুনামি সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল কর্মীরা
সুনামি সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল কর্মীরা

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি Read more

বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব
বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব

ফল উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত “বরিশাল বার্তা সম্পাদক ফোরাম” (বিবিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) Read more

রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী
রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী

পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা Read more

টাঙ্গাইলের চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচালেন সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইলের চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচালেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের দুর্গম চরাঞ্চলে অবশেষে যেন মিলল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিনের দুর্ভোগ ও যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ Read more

‘নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে’
‘নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে’

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে নীতিমালায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন