শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় চায়না মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।রবিবার (১০ আগস্ট) সকালে কারখানার মূল ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের এক নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ।শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, গতকাল আশুলিয়ার খেজুরটেক এলাকায় চায়না মালিকানাধীন গ্লোবাল অ্যাটায়ার লিমিটেড কারখানায় তিন হাজার শ্রমিক প্রবেশ করে জুলাই মাসের বেতনের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন।পরে শ্রমিকরা কর্মবিরতি শেষে বিকেলে কারখানা থেকে বেরিয়ে যান। আজও সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে মালিকপক্ষের কাছে বিভিন্ন বিষয়ে ১১টি দাবি জানান।পরে মালিকপক্ষ কোনো সমাধানে না এসে কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেন। পরে শ্রমিকরা বাসায় চলে যান। হঠাৎ করে কারখানাটি বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিপাকে পড়েছেন। এ বিষয়ে কারখানার কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ, ওসি সহ আহত শতাধিক
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ, ওসি সহ আহত শতাধিক

সৌদি আরবে মারামারির জের ধরে হবিগঞ্জের মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। Read more

উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া একটি রেস্টুরেন্টে Read more

৯ আগস্ট: নামাজের সময়সূচি
৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৫ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

যমুনায় হঠাৎ পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন
যমুনায় হঠাৎ পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন

অপরিপক্ক তিলক্ষেত তলিয়ে গিয়ে এতদিনে গাছ পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ফলে চরাঞ্চলে রোপন করা তিল উঠিয়ে ফেলছেন কৃষকরা। এছাড়াও Read more

বিপুল সাম্রাজ্য জয় করলেও কেন ভারতের সীমান্ত থেকে ফিরে যান চেঙ্গিস খান
বিপুল সাম্রাজ্য জয় করলেও কেন ভারতের সীমান্ত থেকে ফিরে যান চেঙ্গিস খান

চেঙ্গিস খান বিশ্বের মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলেন। তার সাম্রাজ্যের আয়তন ছিল সুবিশাল কিন্তু চেঙ্গিস খান ভারতের সীমান্ত থেকে ফিরে Read more

চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন