দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ থেকে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে ৩ ম্যাচ থেকে ২ জয়ে পাওয়া ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটের তৃষ্ণা রানীর গোলে এগিয়ে চমক দেখায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শক্তিশালী দক্ষিণ কোরিয়া মিনিট পাঁচেক পরই সমতায় ফিরে আসে। এই সমতা নিয়েই প্রথমার্ধ শেষে করে দুই দল।কিন্তু দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া আগ্রাসী ফুটবলে নাস্তানাবুদ করে পিটার বাটলারের শিষ্যদের। বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়ে একে একে পাঁচবার জাল খুঁজে নেয় তারা।এতে বড় হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় আফঈদাদের। তবে রানার্সআপ হলেও মূল পর্বে আশা একেবারে শেষ হয়ে যায়নি বাংলাদেশের। আট গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা তিন রানার্সআপও টিকিট পাবে মূল পর্বের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আট গ্রুপের রানার্সআপদের মধ্যে ৩ নম্বরে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ব্লাড মুনের’ পর এবার আসছে আংশিক সূর্যগ্রহণ
‘ব্লাড মুনের’ পর এবার আসছে আংশিক সূর্যগ্রহণ

সম্প্রতি ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদের দৃশ্য দেখেছে বিশ্ববাসী। এর রেশ কাটতে না কাটতেই আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে Read more

আটঘরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ
জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ Read more

গুচ্ছ ভর্তি পরীক্ষা: মাভাবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করবে ৯৭১৮ জন পরীক্ষার্থী
গুচ্ছ ভর্তি পরীক্ষা: মাভাবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করবে ৯৭১৮ জন পরীক্ষার্থী

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন মোট ৯৭১৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।বুধবার Read more

গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া
গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া

থাইল্যান্ডে যাওয়ার সময় গত ১৮ মে সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন Read more

বাবা প্রবাসে, ৪ বছরের শিশুর মৃত্যু, দাফনে বাধা চাচাদের
বাবা প্রবাসে, ৪ বছরের শিশুর মৃত্যু, দাফনে বাধা চাচাদের

চার বছরের এক শিশুর দাফন নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সৃষ্টি হয়েছে উত্তেজনা। মৃত শিশুর প্রবাসী বাবার অনুপস্থিতিতে তার দাফনে বাধা দেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন