কুমিল্লায় আলোচিত আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসিন বাহার সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।আজ রবিবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ চার্জশিট জমা দেন।ওসি মহিনুল ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। পরে ১৬ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে ও সাবেক মেয়র ডা. তাহসিন বাহার সূচনা এবং আরও ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।উল্লেখ্য, নিহত আইনজীবী আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাড়ি কুমিল্লা নগরীর রাণীর দিঘির দক্ষিণপাড়ে, আর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। এই হত্যাকাণ্ডে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি
তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথিদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানে এ Read more

খানসামায় স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ, ক্ষুব্ধ রোগী ও স্বজনরা
খানসামায় স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ, ক্ষুব্ধ রোগী ও স্বজনরা

দিনাজপুরের খানসামা উপজেলার (পাকেরহাট) স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা দফায় দফায় ভোগান্তিতে পড়ছেন। হাসপাতালের স্যাঁতসেঁতে দেয়াল, দুর্গন্ধযুক্ত করিডোর এবং Read more

বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বরগুনা পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ৩টার পরে পাথরঘাটা বলেশ্বর Read more

নওগাঁ-৫ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর শোকজ
নওগাঁ-৫ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম এবং জামায়াতের প্রার্থী আবু সাদাত মো. সায়েমকে নির্বাচনি আচরণবিধি Read more

দেশে নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে: জি এম কাদের
দেশে নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে: জি এম কাদের

দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।রোববার (২০ Read more

সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় পুলিশের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি
সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় পুলিশের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান রেখে মালামাল নামানোর ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক পুলিশ সদস্যের মাথা ফাটানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন