লালমনিরহাটের স্থানীয় পত্রিকা ‘সাপ্তাহিক আলোর মনি’-পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেদম পিটিয়ে হত্যা চেষ্টা করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি ও তার মা আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (৯ আগস্ট) রাত আটটার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা ঢঢগাছ এলাকায় এই ঘটনাটি ঘটে। হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হলে রাতেই সোহরাব আলী (৪৮) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সোহরাব আলী একই এলাকার মকবুল হোসেনের ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক হেলাল হোসেন কবির তার পেশাগত দায়িত্ব পালনের জন্য নিজ বাড়ি থেকে বের হলে শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে ১০-১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এজাহারে বলা হয়, হামলাকারীরা তাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে এবং তার পকেট থেকে ১৭,৩০০ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ধারালো ছোরা দিয়ে তার গলায় আঘাত করা হলে তিনি গুরুতর রক্তাক্ত ও জখম হন। তার মা মোঃ ছামছুন্নাহার বেগম লুসি তাকে বাঁচাতে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়।স্থানীয়দের সহায়তায় আহত হেলাল হোসেন কবির ও তার মাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি এজাহার দায়ের করেন, যেখানে ১১ জন আসামির নাম উল্লেখ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও জিডি করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।এর আগেও ২০১৩ সালে এই সাংবাদিক হেলাল কবিরকে জবাই করে হত্যার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে জানান যে, এজাহার প্রাপ্তির পর দ্রুত তদন্ত শুরু করেছি এবং এরই ফলস্বরূপ প্রধান আসামি মোঃ সোহরাব আলীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে কারফিউ জারি
গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনার পর আজ রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারী Read more

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করলো চীন
স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করলো চীন

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট Read more

ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করে জানিয়েছেন, Read more

শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে ইনসাফের রাষ্ট্র গড়তে হবে: ওমর বিন হাদি
শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে ইনসাফের রাষ্ট্র গড়তে হবে: ওমর বিন হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে হলে বাংলাদেশকে ইনসাফের রাষ্ট্র হিসেবে গড়তে Read more

উত্তরায় ছিনতাই বেড়েছে, মূল কারণ বেকারত্ব ও মাদকাসক্তি
উত্তরায় ছিনতাই বেড়েছে, মূল কারণ বেকারত্ব ও মাদকাসক্তি

গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে রাজধানীর উত্তরায়। স্থানীয়রা বলছেন, প্রতিদিন দোকান থেকে চুরি হচ্ছে, পথচারীরা ছিনতাইয়ের Read more

বিসিএস পাস করেছেন ভুলে যান, আপনি জনগণের চাকর: ইউএনওদের ইসি আনোয়ারুল
বিসিএস পাস করেছেন ভুলে যান, আপনি জনগণের চাকর: ইউএনওদের ইসি আনোয়ারুল

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের  (ইউএনও) উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আপনি আমেরিকা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন