২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ফলাফল খুঁজতে গিয়ে ওয়েব সাইট ডাউন থাকার অভিযোগ করেছেন বেশ কয়েজন ফল প্রার্থী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এক সঙ্গে অনেক মানুষ ফলাফলের জন্য হিট করার কারণে সাময়িকভাবে ওয়েব সাইট কিছুটা ডাউন রয়েছে। খুব শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে।বোর্ড সত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের ফল www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে, কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল www.comillaboard.gov.bd ওয়েবসাইটে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল www.bise-ctg.gov.bd ওয়েবসাইটে, রাজশাহী শিক্ষা বোর্ডের ফল www.rajshahiboard.gov.bd ওয়েবসাইটে, যশোর শিক্ষা বোর্ডের ফল www.jessoreboard.gov.bd ওয়েবসাইটে, বরিশাল শিক্ষা বোর্ডের ফল www.barisalboard.gov.bd ওয়েবসাইটে, সিলেট শিক্ষা বোর্ডের ফল www.sylhetboard.gov.bd ওয়েবসাইটে, দিনাজপুর শিক্ষা বোর্ডের ফল www.dinajpureducationboard.gov.bd ওয়েবসাইটে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফল www.mymensingheducationboard.gov.bd ওয়েবসাইটে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল www.bmeb.gov.bd ওয়েবসাইটে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.bteb.gov.bd ওয়েবসাইট থেকে দেখা যাবে।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে।তিনি আরো জানান, এবার ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার, আর চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিত বিষয়ে—৪২ হাজার ৯৩৬টি খাতা। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতার পুনঃনিরীক্ষণ হয়েছে। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে—মাত্র ৬টি।তবে পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। বরং নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না, এবং ওএমআর শিটে নম্বর সঠিকভাবে উঠেছে কি না—এসব যাচাই করে প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশের ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।পুনঃনিরীক্ষণের ফল দেখতে এখানে ক্লিক করুন। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা
লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে একশো লিচুর ব্যান্ডে কম সংখ্যক লিচু বিক্রির অভিযোগে দুই লিচু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার Read more

গভীর রাতে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় আত্মসমর্পণ পিতার
গভীর রাতে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় আত্মসমর্পণ পিতার

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক পিতা। মঙ্গলবার (২৯ Read more

নাটোর সরকারি বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম
নাটোর সরকারি বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম

অনলাইনের লটারিতে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে মোছা. সুমাইয়া খাতুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে তৃতীয় Read more

শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর ফেসবুকে পোস্ট
শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর ফেসবুকে পোস্ট

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর Read more

সুন্দরবনে নিখোঁজ পর্যটককে জীবিত উদ্ধার করল কোষ্টগার্ড
সুন্দরবনে নিখোঁজ পর্যটককে জীবিত উদ্ধার করল কোষ্টগার্ড

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা ও পুণ্যস্নান উৎসবে সমুদ্র তীরে গোসল করতে নেমে ভেসে যাওয়া এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন