দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ রবিবার (১০ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।সর্বশেষ গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।এর আগে সবশেষ গত ২৩ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২৪ জুলাই থেকে।স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।চলতি বছরে মোট ৪৫ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৯ বার, আর কমেছে মাত্র ১৬ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও
আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও

আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে।আরবিতে Read more

মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী
মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী

জেলার সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা
এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিল ভারত। সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করার পর Read more

বগুড়ার শেরপুরে দুই স্থানে ছিনতাই, অটো চালক আহত
বগুড়ার শেরপুরে দুই স্থানে ছিনতাই, অটো চালক আহত

বগুড়ার শেরপুরে ব্যবসায়ী ও অটো চালক ছিনতাইয়ের কবলে পড়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কের শুভগাছা নামক Read more

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের
ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের

ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে গত জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটে। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে গত ১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন