জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক
পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের যেমন খায়েশ
আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও তেমন ইচ্ছা আছে। যদি জনগণ ভোট দেয়, ক্ষমতায়
যাব; যদি না দেয় মেনে নেব আপনাদের। কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য,
গণতন্ত্রের জন্য গত ১৭ বছর বিএনপি আন্দোলন করেছে।’এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে।’শনিবার (৯ আগস্ট) বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এ কথা বলেন। গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।অনেক কিছু বলার থাকলেও এখন সঙ্গত কারণে বলতে পারছেন না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরও অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কীভাবে কোথায় আত্মসাৎ করেছে? কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে-এই কথাগুলো কিন্তু বলতে পারি। প্রমাণসহ সবকিছু আছে। কিন্তু আমি এখন বলতে চাই না, আমার অবস্থান থেকে।’বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে দাবি করে দলটির এই সিনিয়র নেতা যোগ করেন, ‘যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি; সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো বুঝি।’নির্বাচন ও বিচার পাশাপাশি চলতে পারে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘যেটা হওয়া উচিত সেটা হচ্ছে, জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার খুব জরুরি। বিচারকাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে। দুটো পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই। কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন না।’আলোচনা সভায় জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে আলোচনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পবিত্র হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব
পবিত্র হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব

সৌদি আরবের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স (মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষ) এ বছরকার হজ্জ মৌসুমের জন্য ‘এনরিচিং Read more

প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর ভোট দিতে দিবেন না, এটা হবে না: শফিকুর রহমান
প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর ভোট দিতে দিবেন না, এটা হবে না: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তাদেরকে রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের Read more

নুরুল হক নুর ঢাকা মেডিকেলে
নুরুল হক নুর ঢাকা মেডিকেলে

ঢাকা বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক Read more

‘অপপ্রচার চালিয়ে বিএনপির সম্মান-জনপ্রিয়তা নষ্ট করা যাবে না’
‘অপপ্রচার চালিয়ে বিএনপির সম্মান-জনপ্রিয়তা নষ্ট করা যাবে না’

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘একটি বিশেষ সংগঠন রয়েছে যারা বৈষম্যবিরোধী Read more

কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু
কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামন্দ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধাওয়ায় খোরশেদ আলম (৪৫) নামে এক কৃষক অসুস্থ হয়ে মৃত্যু বরণ Read more

রিয়াল থেকে বার্সেলোনায় যাচ্ছেন রদ্রিগো?
রিয়াল থেকে বার্সেলোনায় যাচ্ছেন রদ্রিগো?

বিশ্ব ফুটবলের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই দুই ক্লাবের মধ্যে সরাসরি খেলোয়াড় অদলবদল খুবই বিরল ঘটনা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন