গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৯ আগস্ট) দুপুর একটার দিকে শিশুটি নদের পানিতে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা।মৃত ওই শিশুর নাম সাজিদ (৭)। সে টঙ্গীর বউ বাজার এলাকার শামিম আহম্মেদের ছেলে। তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়নি।টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।শাহিন আলম বলেন, শনিবার দুপুরে টঙ্গীর বউ বাজার এলাকায় তুরাগ নদের উপর রেল সেতুর নিচে বন্ধুদের সাথে সাঁতার কাটতে যায় সাজিদ। এ সময় সাজিদ নদের পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসের আপদকালীন কর্মীদের খবর পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে।টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। শিশুটির পরিবারের সদস্যদের খুঁজে বের করতে চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনার কলমাকান্দায় ঈদে খালার বাড়িতে বেড়াতে এসে মঙ্গলেশ্বরী নদীতে ডুবে পাঁচ বছর বয়সের মুজাহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ Read more

আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস
আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি অফিস।এছাড়া পরবর্তী শনিবারও এসব অফিস চালু রাখা হবে।এর আগে গত Read more

হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব Read more

স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন
স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একাধারে সমাজসেবক, ক্রীড়াপ্রেমী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল Read more

২৬ দেশের গবেষক নিয়ে ইবিতে আন্তর্জাতিক সম্মেলন
২৬ দেশের গবেষক নিয়ে ইবিতে আন্তর্জাতিক সম্মেলন

বিশ্বের ২৬টি দেশের ২৫০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘আন্তর্জাতিক গবেষণা সম্মেলন (COMPAS) 2025’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের Read more

পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন