কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় আব্দুল হেকিম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনায় চালকসহ বাসটি আটক করে পুলিশে দিয়েছে মুসল্লিরা।শুক্রবার (০৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বাহাদিয়া বাজার জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হেকিম উপজেলার বাহাদিয়া গ্রামের মরহুম নওয়াব আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হেকিম জুমার নামাজে অংশ নিতে বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় সড়ক পার হতে চাইলে কিশোরগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রবাল সরকার জানান, আহত রোগীর মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল।পাকুন্দিয়া থানার এসআই মো: মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালকসহ বাসটি থানা হেফাজতে নিয়ে আসে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল
ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল

ময়মনসিংহে প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর Read more

এশিয়া কাপের পরেই আফগানিস্তানের সাথে খেলবে বাংলাদেশ, ভেন্যু প্রকাশ
এশিয়া কাপের পরেই আফগানিস্তানের সাথে খেলবে বাংলাদেশ, ভেন্যু প্রকাশ

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এর পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে Read more

যশোরে যুবকের গলাকেটে হত্যা চেষ্টা
যশোরে যুবকের গলাকেটে হত্যা চেষ্টা

যশোরে গোলাম রসুল (৩০) নামে এক যুবকের গলাকেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শহরের Read more

ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল সামরিক অভিযান আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। একই সঙ্গে Read more

বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে এনসিপি দুই নেতাকে বরণ
বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে এনসিপি দুই নেতাকে বরণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা পৌর মার্কেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন