গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।শুক্রবার (৮ আগস্ট) বিকালে উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা। মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।সাংবাদিক আব্দুল আজিজের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ সভাপতি মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যায়যায়দিন গাজীপুর সদর প্রতিনিধি আইয়ুব খান, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রুকনুজ্জামান খান, সদস্য লাভলু মিয়া প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে চাপাতি বাহিনী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এবং আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পরপর দুটি ঘটনায় মামলা না হওয়া এবং কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিকরা। বক্তব্যে হুঁশিয়ারি করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেপ্তার করা না হলে গাজীপুর জেলা সহ সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন
দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শুরু Read more

ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার
ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সে সঙ্গে গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছ্বেদের পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের Read more

ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের
ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

ভুটান উমেন্স ন্যাশনাল লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে পর Read more

গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর
গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর

বরিশালের গৌরনদীতে প্রতিনিয়ত ঘুম ভাঙলেই শোনা যাচ্ছে চুরির খবর। একাধিক চুরি হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তার না Read more

পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা
পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা

চলছে ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাস মানেই বাচ্চাদের জন্য আনন্দ আর ছুটির আমেজ, কারণ এই সময়ে বার্ষিক পরীক্ষা ও ভর্তি Read more

২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা

তীব্র সমালোচনার মুখে অবশেষে ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের দাম কমিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতিটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন