ট্রান্সফার মার্কেটের বিশাল খবর এসেছে বার্সেলোনা শিবির থেকে। বার্সার রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনিগো মার্টিনেজ ছাড়ছেন ক্লাব। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার সৌদি আরবের আল-নাসরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন। তিনি বার্সেলোনা ছাড়ছেন বিনা ট্রান্সফার ফিতে তবে তার বিদায়ের মাধ্যমে প্রায় ১ কোটি ৪০ লাখ ইউরো বেতনের বোঝা কমবে ক্লাবটির। এর ফলে নতুন খেলোয়াড়দের নিবন্ধনের পথ আরও মসৃণ হবে।ইনিগো মার্টিনেজের সঙ্গে বার্সেলোনার চুক্তি ছিল আগামী এক মৌসুম পর্যন্ত। এমনকি তিনি চুক্তি বাড়ানোর কথা ভাবছিলেন তবে সৌদি লিগের আকর্ষণীয় প্রস্তাব তার পরিকল্পনাকে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বার্সেলোনার সিউতাত এস্পোর্তিভা হুয়ান গাম্পারে সতীর্থদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে তিনি সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন। ইনিগো মার্টিনেজের এ বিদায় একটি ‘জেন্টলম্যান্স অ্যাগ্রিমেন্ট’-এর ভিত্তিতে হয়েছে। গত মৌসুমে সৌদি সুপার লিগ থেকে মার্টিনেজের কাছে প্রস্তাব এসেছিল তবে তিনি তখন বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিকের প্রজেক্টে আস্থা রেখে সেটি ফিরিয়ে দেন। তবে শর্ত ছিল, এ গ্রীষ্মে যদি আবার কোনো লোভনীয় প্রস্তাব আসে তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করতে চান এবং তাকে বিনা ট্রান্সফার ফিতে যেতে দিতে হবে। বার্সেলোনা সেই প্রতিশ্রুতি রেখেছে এবং ইনিগোর বিদায় নিশ্চিত করেছে।আল-নাসর মূলত আইমেরিক লাপোর্তের বিকল্প খুঁজছিল, যিনি অ্যাথলেটিক ক্লাবে যোগ দেয়ার পথে রয়েছেন। কয়েক সপ্তাহ ধরেই তার বিকল্প হিসেবে ইনিগো মার্টিনেজের নাম আলোচনায় ছিল। ধারণা করা হচ্ছে যে জাপান ও কোরিয়া সফরের শেষ দুটি প্রস্তুতি ম্যাচে মার্টিনেজ ইনজুরি ঝুঁকি এড়ানোর জন্য খেলতে নামেন নি এবং এর মাধ্যমে তিনি প্রস্তাবটি গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন।ইনিগো মার্টিনেজ ২০২৩ সালের গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেন। তার প্রথম মৌসুমটি চোটের কারণে খুব একটা সুবিধাজনক ছিল না, সেই মৌসুমে তিনি মাত্র ২৫টি ম্যাচ খেলতে সক্ষম হন। তবে গত মৌসুমে তিনি হ্যান্সি ফ্লিকের অধীনে  রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে তুলে ধরেন। ইনিগো তার সতীর্থ পাউ কুবারসির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে গত মৌসুমে ৪৬টি ম্যাচে খেলেন, এবং বার্সেলোনার হয়ে প্রথম গোল করার পাশাপাশি জিতেছেন তিনটি শিরোপা- স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং লা লিগা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করেছে নির্বাচন কমিশন। একটা দলের পক্ষে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলে Read more

শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি
শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি

শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতের সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধার কারণে বিপদে Read more

টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার
টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্য থেকে এক যুবকের Read more

আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করলো ভারত
আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করলো ভারত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও ভারতীয় দূতাবাস চালু করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা Read more

দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা
দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা

কিশোরগঞ্জ সদর উপজেলার এক দিনমজুরের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে Read more

নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত, আহত ২
নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত, আহত ২

নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশী-মল্লিকপুর-পাঁচুড়িয়া আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সালমান মল্লিক (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন