রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রত্যাশা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।গত ৬ আগস্ট বুধবার পুতিনের সহকারী এবং মুখপাত্র ইউরি উশাকভ জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রাজি আছেন পুতিন। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস থেকে জানানো হয়, সামনের সপ্তাহে হবে ট্রাম্প-পুতিন বৈঠক।পরের দিন বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সেই বৈঠকের আয়োজক দেশ হতে পারে সংযুক্ত আরব আমিরাত।একই দিন মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে অবশ্যই পুতিনকে জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে হবে।শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প নিউইয়র্ক পোস্টের দাবি প্রত্যাখ্যান করে বলেন, “না, তার (পুতিন) জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন নেই। বৈঠক হবে শুধু আমার এবং পুতিনের মধ্যে।”“প্রকৃতপক্ষে তাদের দুজনকেই পৃথকভাবে আমার সঙ্গে বৈঠক করতে হবে। তারপর এ যুদ্ধ থামানো এবং হত্যা বন্ধের জন্য যা করার, করব আমি।”ঘটনাচক্রে গতকাল বুধবার পুতিনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকে জেলেনস্কি উপস্থিত থাকলে বিষয়টি তিনি কেমনভাবে নেবেন। উত্তরে পুতিন বলেছিলেন, “আমি আপত্তি করব না, তবে যদি এমন কিছু হয়— সেক্ষেত্রে আমি প্রত্যাশা করব যে আগেই ব্যাপারটি আমাকে জানানো হবে।” সূত্র : আরটিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল শেডের নিরাপত্তা ঝুকি নিয়ে ৭ নির্দেশনা
বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল শেডের নিরাপত্তা ঝুকি নিয়ে ৭ নির্দেশনা

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডে রাখা পণ্য দ্রুত অপসারণ এবং রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবস্থাপনার জন্য কঠোর ৭ নির্দেশনা বাস্তবায়নের Read more

বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো.আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে Read more

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি Read more

হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
হেরে সিরিজ শুরু  করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার ম্যাচে ১৬ রানে পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। এই Read more

কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ
কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে Read more

জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা
জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন