বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম, কোরআন-সুন্নাহ’র বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।তিনি এও বলেন, বাংলাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা (বিএনপি) সেটা চাই। কিন্তু মাদরাসা শিক্ষাঙ্গণকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গণে পরিণত করতে চাই না।বিএনপি ইতোমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থি, সবার সাথে কথা বলেছে উল্লেখ করে তিনি আরও জানান, হেফাজতে ইসলামের নায়েবের সাথে দেখা করেছি, হাটহাজারী মাদরাসায় গিয়েছি, শর্ষিনা পীরের সাথে দেখা করেছি, আলিয়া লাইনের সমস্ত মুরুব্বি-নেতৃত্বের সাথে কথা বলেছি।তিনি বলেন, উদ্দেশ্য একটা– বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই, যেখানে বিভক্তি থাকবে না।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে Read more

ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে
ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে

বহু মানুষ জানেন না যে তারা যে সম্পর্ক করছে তা ঠিক নাকি ভুল। প্রতিটি সম্পর্কের কিছু ভাল ও খারাপ দিক Read more

ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি দরিদ্র পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের Read more

যশোরে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক
যশোরে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন