কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে আনা হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। একটি নির্জন ঝুপড়ি ঘরে এক তরুণীকে প্রথমে ধর্ষণ করে এক যুবক, পরদিন ভোরে একই স্থানে আরও চারজন মিলে গণধর্ষণ করে। এমন এক অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পারুয়াপাড়া এলাকার বৈদ্যের বাড়ির মৃত হাফেজ আব্দুল খালেকের পুত্র এনামুল হক ওরফে রিপন (২৭) এবং বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নজীর আহমেদের পুত্র মোঃ সাইফুদ্দিন (৩৪)।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি চাকরির সন্ধানে দেশের দক্ষিণাঞ্চলের এক তরুণী চট্টগ্রামে তার আত্মীয়ের বাসায় আসেন। কর্ণফুলী ইপিজেডের একটি গার্মেন্টসে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এনামুল হক গেল সোমবার (৪ আগস্ট) সকালে নিয়ে যান। সারা দিন বিভিন্ন কারখানায় ঘোরানোর পর সন্ধ্যার দিকে ওই যুবক তরুণীকে আনোয়ারা থানাধীন বোয়ালিয়া এলাকার একটি নির্জন খামারের পাশে পলিথিনে মোড়া একটি ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তাকে নিজ বাড়িতে নিয়ে গেলে পারিবারিক উত্তেজনার সৃষ্টি হয়। রাতে পাশের একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হয় তার জন্য।পরদিন, ৫ আগস্ট ভোরে ওই যুবক তাকে শহরে ফিরিয়ে নেওয়ার কথা বলে আবারও একই পথ দিয়ে ফেরার সময় আগে থেকে ওঁত পেতে থাকা আরও চারজন, যাদের মধ্যে একজন চিহ্নিত ও বাকি তিনজন অজ্ঞাত, তরুণীকে জোর করে আবারও ওই ঝুপড়ি ঘরে নিয়ে যায় এবং সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।তরুণীর চিৎকারে এবং ওই যুবকের ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় এনামুল হককে আটক করা হয়। বাকি আসামিরা পালিয়ে যায়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা ৯৯৯-এ নাম্বারে ফোন পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করি। পরবর্তীতে থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী বর্তমানে আইনি সহায়তা ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬.৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ Read more

গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিকসহ নিহত আরও ১০৫
গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিকসহ নিহত আরও ১০৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সর্ববৃহৎ নগরকেন্দ্র দখলের লক্ষ্য নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনেই অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু Read more

পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪
পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত ৬ জন সন্ত্রাসী এবং Read more

এলপি গ্যাসের দাম কমল
এলপি গ্যাসের দাম কমল

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার Read more

চুয়াডাঙ্গায় ৫ বছরের মধ্যে এবার এপ্রিলে সবচেয়ে কম তাপপ্রবাহ
চুয়াডাঙ্গায় ৫ বছরের মধ্যে এবার এপ্রিলে সবচেয়ে কম তাপপ্রবাহ

প্রতিবছর এপ্রিল মাসে গ্রীষ্মপ্রধান এলাকায় তাপপ্রবাহ ‘আপন রূপে’ দেখা দেয়। গত বছরের ৩০ এপ্রিল চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা Read more

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু
ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন