যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৯টি ভারতীয় পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩৫)।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. রবিউল ইসলাম জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন আটক করে। এসব মোবাইল অবৈধ পথে ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ Read more

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

ছয় দফা দাবিতে আজ রোববার (২০ এপ্রিল) সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে মহাসমাবেশ করছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। সব কারিগরি Read more

রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!
রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে Read more

৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক
৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিকটি পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ Read more

পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত ৪০
পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত ৪০

পাকিস্তানে তেলের ট্যাংকারে আগুন লাগার পর বিস্ফোরণে ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ( ২৮ এপ্রিল) বেলুচিস্তান প্রদেশের Read more

সেতু আছে, নেই রাস্তা: ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা
সেতু আছে, নেই রাস্তা: ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা

দিনাজপুরের খানসামা উপজেলার বাসুলী গ্রামে মরিয়মবাজার সংলগ্ন কালামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে এক পাশে সংযোগ সড়কবিহীন পড়ে আছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন