কয়েকদিনের টানা ভারী বর্ষণে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ বাজার থেকে দেওয়ানগঞ্জ বাজার মেইন রোডের সরদারপাড়া এলাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার পথযাত্রীরা। প্রতিদিন এই রোড দিয়ে উপজেলার ও কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার হাজার হাজার যাত্রী এবং শতশত নানা যানবাহন চলাচল করে থাকে। কিন্তু সরদারপাড়া বাজার পার হয়ে পানি জমে জলাবদ্ধতায় চলাচলের অসুবিধা ঘটছে, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বৃষ্টির পানি জমায় রাস্তা নষ্ট হয়ে তৈরি হচ্ছে খানাখন্দ।সরজমিনে গিয়ে দেখা যায়, মেইন রোডের দুই পাশে রাস্তার থেকে একটু উঁচু বাড়িঘর রয়েছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। তাছাড়া সামনে উঁচু ব্রিজ থাকায় রাস্তার জায়গা নিচু হওয়ায় পানি বের না হওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।সরদারপাড়া বাজার এলাকার স্থানীয় বাসিন্দা শামিম আহসান জানান, ‘একটু বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, যার কারণে এই সমস্যা।’ এই মেইন রোড দিয়ে প্রতিদিন নানা যানবাহন চলাচল করে। এই রোড সবসময় ব্যস্ত থাকে। তাই দ্রুত সমাধান চাই।অটো চালক আঃ আজিজ জানান, ‘উপজেলা শহরে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন, হাসপাতাল, উপজেলা পরিষদ, দেওয়ানগঞ্জ মডেল থানায় নিজ প্রয়োজনে হাজার হাজার মানুষ ছুটে যান। কিন্তু সরদারপাড়া বাজার পার হয়ে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি পার হতে গেলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, কোন সাইড দিয়ে অটো পার করব।’দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান জানান, ‘জনস্বার্থে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২০ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত
গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী আঃ রশিদ খান (৫৫) নিহত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের Read more

নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক Read more

ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার Read more

নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব
নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব

তেল ও গ্যাসের আরও ১৪টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি Read more

শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর
শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর

ভারতের অন্ধ্রপ্রদেশে শ্যালিকার সঙ্গে অবৈধ প্রেম ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরের হাতে নির্মমভাবে এক ব্যক্তি খুন হয়েছেন। শুধু হত্যা করেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন