গজারিয়ায় ট্রেইলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে গুরুতর আহত দুই শিশুর একজন মারা গেছে এবং অপরজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত ঐ দুই শিশুর নাম সারাফাত (৬), পিতা: মো: মফিজ উদ্দিন এবং আহত অপর শিশুর নাম জামিয়া (৬), পিতা: বিল্লাল হোসেন, গ্রাম: জামালদী, উপজেলা: গজারিয়া, জেলা: মুন্সীগঞ্জ। তাঁরা দু’জনই স্থানীয় হাজী সিরাজুল হক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী পূর্ব পাড়া (নতুন ব্রিজ সংলগ্ন) হাজী দেলোয়ার হোসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সারাফাত এবং জামিয়া চাচাতো ভাই-বোন। স্কুল থেকে বাসায় ফিরে সকালের নাস্তা খেয়ে প্রাইভেট পড়তে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ছিল তারা। এসময় রাস্তায় মালবাহী ট্রাক জামালদী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। গাড়ি দেখে তারা রাস্তার পাশের দেয়ালের দিকে সরে যায়। কিন্তু ট্রেলার ট্রাকটি দেয়ালটিতে ধাক্কা দিলে সেটি দুই শিশুর উপর ধসে পড়ে। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির গতি দেখে শিশু দুটি ভয়ে সড়ক থেকে বাড়ির ভিতরে আশ্রয় নিয়েছিল, কিন্তু বেপরোয়া গতিতে গাড়িটি দেয়ালে সজোরে ধাক্কা দিলে দেয়াল ধসে শিশু দুটি গুরুতর আহত হন।এদিকে আহতদের স্বজনরা জানিয়েছেন, এ ঘটনায় আহত দুই শিশুকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শিশু সারাফাত মারা যান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি
শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি

কোরবানি ঈদকে সামনে রেখে টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কামাররা। চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা, Read more

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত
গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। Read more

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, তারা পুকুর ঘাটে শামুক Read more

টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ
টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইল-ঢাকা যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র Read more

ইসরায়েলের বিপক্ষে ইতালির নাটকীয় জয়
ইসরায়েলের বিপক্ষে ইতালির নাটকীয় জয়

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়ার শঙ্কায় রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।  বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি ম্যাচই এখন তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন