কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার লাশ দেখতে এসে আব্দুল্লাহ আল মামুন নামের এক শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। বুধবার (০৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের আখড়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. শাহজাহান লস্কর (৭২) বুধবার সন্ধ্যায় মারা যান। শহরের আখড়াবাজার এলাকার বাসায় রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান লস্করের লাশ দেখতে যান কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এ সময় বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ

সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম Read more

নরসিংদীতে সন্ত্রাসী হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক
নরসিংদীতে সন্ত্রাসী হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ঘটে যাওয়া বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টিভির Read more

শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত: ফাওজুল কবির
শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত: ফাওজুল কবির

কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের Read more

পাকিস্তানের পক্ষে কথা বলে আইপিএল থেকে বাদ পড়ার শঙ্কায় হোল্ডার
পাকিস্তানের পক্ষে কথা বলে আইপিএল থেকে বাদ পড়ার শঙ্কায় হোল্ডার

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মন্তব্য করে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। Read more

আ.লীগের নিষিদ্ধের ঘোষণায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আ.লীগের নিষিদ্ধের ঘোষণায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছাত্র-জনতার দুদিনের টানা আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম। সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন