আদালতের হাজতখানায় শিশুসন্তান কোলে ছাত্রলীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ আদালতে।বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। প্রত্যাহার হওয়া পুলিশের দুই সদস্য হলেন- হবিগঞ্জ কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ ও কন্সটেবল উজ্জ্বল মিয়া।বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক। তিনি বলেন, সোমবার মামলার হাজিরার জন্য ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে কারাগার থেকে আদালতের হাজতখানায় রাখা হয়। তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। তারপর জাকির হোসেন তার সন্তানকে কোলে নেয়ার জন্য পুলিশের কাছে আকুতি-মিনতি করেন। এসময় তার সন্তানকে কোলে নেওয়ার সুযোগ করে দেয় পুলিশ।পরিদর্শক নাজমুল হক আরও বলেন, সন্তান কোলে নেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।প্রসঙ্গত, চলতি বছরের ১৫ জানুয়ারি জাকির হোসেনকে শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে আটক করে পুলিশে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি কি সরকারকে অস্থিতিশীল করে তুলবে?
উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি কি সরকারকে অস্থিতিশীল করে তুলবে?

উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা আছেন ২৩ জন। এদের মাঝে দুই তরফ থেকেই যাদের পদত্যাগের দাবি উঠছে, তারা প্রত্যেকেই Read more

ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই, জানালেন ট্রাম্প
ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে সামরিক হামলার কথা বিবেচনা করছেন না। যা এই মাসের শুরুর দিকে তার Read more

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, পারকি সৈকতে তীব্র ভাঙন
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, পারকি সৈকতে তীব্র ভাঙন

কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে ভাঙনের তীব্রতা বেড়েছে। এ ভাঙনের ফলে সৈকতের সৌন্দর্য যেমন ক্ষতিগ্রস্ত Read more

অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা
অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা

নানান শঙ্কা ও অনিশ্চয়তা শেষে নেপাল সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৪৫ মিনিটে Read more

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ওই সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। Read more

আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়
আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়

১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন