সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার সময় বাসার পরিত্যক্ত একটি কক্ষে এ ঘটনা ঘটে। জানা যায়, পারিবারিক নানা কলহের জেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নিহত মোহাম্মদ আলমগীর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টোডাপাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে। নিহত মোহাম্মদ আলমগীর এক ছেলে ও এক মেয়ের জনক। প্রবাসী আলমগীর দীর্ঘ তিন বছর ধরে দুবাইয়ের আজমানে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি সেখানে দর্জি ডিজাইন মাস্টার হিসেবে ব্যবসায়ী মহলে পরিচিত ছিলেন।চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউপির ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমার ওয়ার্ডের একজন যুবক দুবাইয়ের আজমানে আত্মহত্যা করেছে। এটা খুব দু:খজনক।’ নিহতের স্ত্রীর দাবি, তার পিতা-মাতার সাথে তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহতের পিতা-মাতার দাবি হচ্ছে, ‘আমাদের ছেলের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। সে কেন আমাদের সাথে অভিমান করে আত্মহত্যা করবে?’ তারা আরো দাবি করেন, ‘আমাদের ছেলে তার স্ত্রীর সাথে মোবাইলে কথা বলা অবস্থায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।’ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর আরো বলেন, ‘নিহত মোহাম্মদ আলমগীরের মরদেহ দেশে আনার জন্য পারিবারিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে দেশে আনতে হলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে নিহতের পরিবার।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা না দেয়ায় মৎস্য ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ
চাঁদা না দেয়ায় মৎস্য ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহী ইউনিয়নের গাংচিলে মৎস্য পোনা ব্যবসায়ীর চাষের পুকুরে পাড় কেটে দিয়ে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ Read more

‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিশীতা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বাড্ডার ছাপড়া মসজিদের Read more

জাতীয় পতাকা অর্ধনমিত রাখেনি ভূঞাপুর ভূমি অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠান
জাতীয় পতাকা অর্ধনমিত রাখেনি ভূঞাপুর ভূমি অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠান

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই শোক পালনের অংশ হিসেবে ২৪ থেকে ২৬ এপ্রিল Read more

মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত
মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত

মালয়েশিয়ায় মাঝরাতে গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পেরোদুয়া আলজা গাড়ি ও ছাত্রদের বহনকারী বাসের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।বাসটি তেরেঙ্গানু Read more

জৌলুস হারাচ্ছে চন্দনাইশের কাঞ্চন পেয়ারা
জৌলুস হারাচ্ছে চন্দনাইশের কাঞ্চন পেয়ারা

কমলাকৃতির সবুজ রঙের মসৃণ এ পেয়ারা দেখলেই বুঝা যায় চন্দনাইশের পেয়ারা। তুলনামূলক বিচি কম, মিষ্টি বেশি। কাঞ্চন জাতের এ পেয়ারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন