আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও হিসাব (শেয়ার) অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।আজ বুধবার (৬ আগস্ট ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান। এদিন দুদকের উপপরিচালক মো. খায়রুল হক এ আবেদন করেন।আবেদনে বলা হয়েছে, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এ সংক্রান্ত অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি টিম গঠন করা হয়েছে।অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তিনি এবং তার পরিবারের সদস্যরা এসব অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধার দুরহ হয়ে পড়বে। তাই শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্য ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্টদের অস্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না: জামায়াত আমির
গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচারের দ্রুততম সময়ে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর Read more

সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ২৯ জনকে আসামি করে মামলা
সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ২৯ জনকে আসামি করে মামলা

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও Read more

বর্তমান স্বামীকে দিয়ে গোপনে আগাম জামিনের চেষ্টা সামিরার
বর্তমান স্বামীকে দিয়ে গোপনে আগাম জামিনের চেষ্টা সামিরার

সালমান শাহ হত্যা মামলায় প্রধান আসামি সামিরা হক। তিনি আগাম জামিনের চেষ্টা করছেন বলে জানা গেছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ Read more

আলফাডাঙ্গায় নাবিকদের মিলনমেলা, উচ্চারিত হলো ঐক্যের স্লোগান
আলফাডাঙ্গায় নাবিকদের মিলনমেলা, উচ্চারিত হলো ঐক্যের স্লোগান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল নাবিকদের নিয়ে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই পরিচিত সভা যেন হয়ে উঠেছিল এক ঐতিহাসিক মিলনমেলা; Read more

নেত্রকোনায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ১
নেত্রকোনায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে হারেস মিয়া (৬০) নামের একজন নিহত ও বায়োজিদ মিয়া (২৫) নামের এক শিক্ষার্থী আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন