ছোট লক্ষ্যও কঠিন করে তুলেছিল টপ অর্ডার ব্যর্থতা। তবে নিচের সারির ব্যাটার সামিউন বশিরের দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।জিম্বাবুয়ের হারারেতে চলমান অনূর্ধ্ব–১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বুধবার ১৪৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সাতে নামা সামিউন বশির ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় গড়া ৫২ রানের বিধ্বংসী ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অপরপ্রান্তে মো. আবদুল্লাহ করেন ২০ রান। ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে যুবারা।এর আগে দক্ষিণ আফ্রিকাকে ১৪৭ রানে অলআউট করে বাংলাদেশ। ৪ উইকেট নেন সানজিদ মজুমদার, ২টি করে পান আল ফাহাদ ও সামিউন বশির।টুর্নামেন্টে বাংলাদেশ আগামী শুক্রবার খেলবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। ফাইনালে ১০ আগস্ট ফের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই: ইশরাক
আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই: ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই। মঙ্গলবার (২০ মে) রাতে নিজের ভেরিফায়েড Read more

আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Read more

আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন
আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় Read more

কাজে ব্যস্ত মা, তেলাপোকা মারার ওষুধ খেয়ে ২ বছরের শিশুর মৃত্যু
কাজে ব্যস্ত মা, তেলাপোকা মারার ওষুধ খেয়ে ২ বছরের শিশুর মৃত্যু

রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর মাতুয়াইলে Read more

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত
রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনের উদ্ধারকাজ Read more

কালকিনিতে জমিতে পুঁতে রাখা হাত বোমা বিস্ফোরণ, কৃষক আহত
কালকিনিতে জমিতে পুঁতে রাখা হাত বোমা বিস্ফোরণ, কৃষক আহত

মাদারীপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে জমিতে পুঁতে থাকা হাত বোমা বিস্ফোরণে মোশারফ হোসেন নামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন