নারায়ণগঞ্জের বন্দরে মো. কামাল হোসেন নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) বন্দরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জেলা জাতীয় পার্টির নেতা হলেও নারায়ণগঞ্জের আলোচিত ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তিনি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত ইসলাম বলেন, ‘মো. কামাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানায় ছাত্র হত্যার অভিযোগে মামলা রয়েছে। যাচাইবাছাই চলছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বিরামপুরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯ ঘটিকায় থানা রোডস্থ বিরামপুর কমিউনিটি সেন্টারে বাছাইকৃত কর্মীদের Read more

দ্বৈত এনআইডিধারীর প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল: ডিজি
দ্বৈত এনআইডিধারীর প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল: ডিজি

যাদের একাধিক জাতীয় পরিচয়পত্র ছিল, তাদের প্রথমটি কার্যকর রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক Read more

তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ
তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ

টানা তিন দিনের ছুটির সুযোগে দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে উপচে পড়া ভিড় দেখা যাবে- এটাই ছিল হোটেল-মোটেল মালিক, ট্যুর Read more

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই রেকর্ড করে Read more

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নজর যে ৫ দেশ
ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নজর যে ৫ দেশ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযান চালিয়ে আটক করার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা এক নতুন মাত্রায় Read more

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয় জেলে আটক
গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয় জেলে আটক

পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক জেলেকে আটক করেছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আত্তা তারার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন