নতুন মৌসুম শুরুর আগে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ফিফার নিষেধাজ্ঞায় থমকে গিয়েছিল ক্লাবটির দলবদল কার্যক্রম। তবে শেষ পর্যন্ত দলবদলের সময় শেষ হওয়ার ঠিক ৮ দিন আগে স্বস্তির খবর পেয়েছে দলটি।  ফিফা তাদের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।ফকিরেরপুলের সাধারণ সম্পাদক আহমেদ আলী জানান, ‘আমাদের দল গঠনে আর কোনো বাধা নেই।’উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভের পাওনা পরিশোধ না করার কারণে ফকিরেরপুলকে এ নিষেধাজ্ঞা দেয় ফিফা।। গত মৌসুমে ক্লাবটির হয়ে ৯ ম্যাচ খেলে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেছিলেন জাকানোভ। কিন্তু প্রথম পর্বের পর আর মাঠে দেখা যায়নি তাঁকে। জানা যায, এই  ফুটবলারের বেতন বাবদ ২০-২৫ লাখ টাকা বকেয়া রেখেছিল ফকিরেরপুল। পরে এবিষয়ে ফিফায় অভিযোগ করে বসেন এই মিডফিল্ডার। ফলে শাস্তি হিসেবে ক্লাবের ওপর পড়ে দলবদল নিষেধাজ্ঞা।গত মৌসুমে ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে অষ্টম হয়েছিল ফকিরেরপুল। দলবদলে নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিকল্প হিসেবে প্রস্তুত রেখেছিল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। তারা লিগে খেলতেও প্রস্তুত ছিল।তবে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে এখন নতুন মৌসুমের জন্য দল গঠনে আত্মবিশ্বাসী ফকিরেরপুল। দলবদলের সময় শেষ হবে ১৪ আগস্ট—তার আগেই সব প্রস্তুতি সেরে ফেলতে চায় ক্লাবটি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল
জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল

ইসলামের অন্যতম বরকতময় ও ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। এ মাসটি যেমন হজের মাস তেমনি কুরবানি, তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর Read more

বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট পেল যারা
বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট পেল যারা

আগামী বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বাদশ আসর। স্বাগতিক হিসেবে আগেই জায়গা পেয়েছে থাইল্যান্ড। তাদের সঙ্গে Read more

ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?
ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?

জাতীয় ক্রীড়া অবকাঠামোর প্রাণকেন্দ্র ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এক সময় আবাহনী-মোহামেডানের গর্জনে কেঁপে উঠত যে মাঠ, সেটি এখন মালিকানা ও Read more

সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা
সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগাসহ Read more

পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী
পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

ঈদের আনন্দ শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও মানবিক আচরণই এই আনন্দকে পরিপূর্ণ করে তোলে। এমনই এক Read more

ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭
ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭

গাজীপুরের শ্রীপুরে পুলিশের যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মোশাররফকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল ) রাত সাড়ে দশটার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন